শেয়ারFacebookWhatsApp

রক্তচাপ কী?

উত্তর: হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অঞ্চলে রক্ত প্রবাহিত হওয়ার সময় প্রবাহমান রক্ত ধমনির স্থিতিস্থাপক প্রাচীরে যে পার্শ্বীয় চাপের সৃষ্টি করে তাই রক্তচাপ।

HSC Biology 2nd Paper Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 2nd Paper · Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন · সৃজনশীল

রক্তচাপ কী?

উদ্দীপক

রুমার রক্তের গ্রুপ AB এবং তার স্বামীর রক্তের গ্রুপ A। তবে স্বামীর Rh ফ্যাক্টর ধনাত্মক এবং রুমার Rh ফ্যাক্টর ঋণাত্মক।

হলিক্রস কলেজ · 2024

উত্তর

হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অঞ্চলে রক্ত প্রবাহিত হওয়ার সময় প্রবাহমান রক্ত ধমনির স্থিতিস্থাপক প্রাচীরে যে পার্শ্বীয় চাপের সৃষ্টি করে তাই রক্তচাপ।

উত্তর

দেহের কোনো স্থান কেটে গেলে ক্ষতস্থান থেকে নির্গত রক্তের অণুচক্রিকা বাতাসের সংস্পর্শে ভেঙে থ্রম্বোপ্লাস্টিন নামক প্লাজমাপ্রোটিন তৈরি করে। ইহা রক্তরসে উপস্থিত প্রোথ্রম্বিন নামক গ্লাইকোপ্রোটিনের ক্রিয়া করে থ্রম্বিন এনজাইম তৈরি করে। এই এনজাইম ফাইব্রিনোজেন নামক দ্রবণীয় প্লাজমাপ্রোটিনের সাথে মিলে অদ্রবণীয় ফাইব্রিন প্রোটিন সূত্র সৃষ্টি করে। এই সূত্র জালকের আকার ধারণ করে লোহিত রক্তকণিকাগুলো আটকে দেয় এবং রক্ত জমাট বেঁধে যায়।

উত্তর

উদ্দীপকের দম্পতির মধ্যে স্বামীর রক্তের গ্রুপ A এবং রুমার রক্তের গ্রুপ হলো AB। নিচে A ও AB রক্তগ্রুপের বৈশিষ্ট্য ব্যাখ্যা করা হলো- A রক্তগ্রুপের বৈশিষ্ট্য: i. A রক্তগ্রুপে A অ্যান্টিজেন থাকে। ii. A রক্তগ্রুপে b অ্যান্টিবডি পাওয়া যায়। iii. A রক্তগ্রুপের ব্যক্তি A ও AB রক্তগ্রুপের ব্যক্তিকে রক্ত দিতে পারে। iv. রক্তগ্রহণের ক্ষেত্রে A রক্তগ্রুপের ব্যক্তির A ও O রক্তগ্রুপের ব্যক্তির শরণাপন্ন হতে হয়। AB রক্তগ্রুপের বৈশিষ্ট্য: i. AB রক্তগ্রুপে A ও B অ্যান্টিজেন থাকে। ii. AB রক্তগ্রুপে কোনো অ্যান্টিবডি থাকে না। iii. AB রক্তগ্রুপের ব্যক্তি শুধু AB রক্তগ্রুপের ব্যক্তিকেই রক্ত দিতে পারবে। iv. AB রক্তগ্রুপের ব্যক্তি সকল গ্রুপের রক্তই গ্রহণ করতে পারে।

উত্তর

উদ্দীপকের দম্পতির মধ্যে স্বামীর Rh ফ্যাক্টর ধনাত্মক এবং রুমার Rh ফ্যাক্টর ঋণাত্মক। সন্তানসম্ভবা মহিলাদের ক্ষেত্রে এই Rh ফ্যাক্টর খুবই গুরুত্বপূর্ণ। উদ্দীপকের দম্পতির প্রথম সন্তান হবে Rh ধনাত্মক। কারণ Rh (ধনাত্মক) একটি প্রকট বৈশিষ্ট্য। ভ্রূণ অবস্থায় সন্তানের Rh ফ্যাক্টরযুক্ত লোহিত কণিকা অমরার মাধ্যমে মায়ের রক্তে এসে পৌঁছাবে, ফলে মায়ের রক্ত Rh- (ঋণাত্মক) হওয়ায় তার রক্তরসে অ্যান্টি Rh ফ্যাক্টর উৎপন্ন হবে। অ্যান্টি Rh ফ্যাক্টর মায়ের রক্ত থেকে অমরার মাধ্যমে ভ্রূণের রক্তে প্রবেশ করলে ভ্রূণের লোহিত কণিকাকে ধ্বংস করে, ভ্রূণও বিনষ্ট হয় এবং গর্ভপাত ঘটে। এ অবস্থায় শিশু জীবিত থাকলেও তার দেহে প্রচণ্ড রক্তাল্পতা এবং জন্মের পর জন্ডিস রোগ দেখা দেয়। যেহেতু Rh বিরোধী অ্যান্টিবডি মাতৃদেহে খুব ধীরে উৎপন্ন হয় তাই প্রথম সন্তানের কোনো ক্ষতি হবে না এবং সুস্থই জন্মাবে। কিন্তু পরবর্তী গর্ভধারণ থেকে বিপত্তি শুরু হবে। দ্বিতীয়বার গর্ভধারণের ক্ষেত্রে Rh+ সন্তান ধারণকালে পূর্বে উৎপাদিত মায়ের রক্তে অ্যান্টি Rh ফ্যাক্টর অমরার মাধ্যমে ভ্রূণে প্রবেশ করে ভ্রূণের লোহিত রক্তকণিকাকে ধ্বংস করবে। এতে ভ্রূণ বা সদ্যোজাত শিশুর মৃত্যু ঘটবে। সুতরাং উপযুক্ত বিশ্লেষণ থেকে বলা যায়, উদ্দীপকের দম্পতিদের প্রথম সন্তান সুস্থ ও স্বাভাবিক হলেও দ্বিতীয় বা তার পরবর্তী সন্তানদের বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ বা নেই বললেই চলে ।
HSCBiology 2nd PaperChapter 11: জিনতত্ত্ব ও বিবর্তনহলিক্রস কলেজ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.মেন্ডেলের ১ম সূত্রকে কি বলে?

Jessore · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ড্রসোফিলা মাছির লুপ্তপ্রায় ডানা সৃষ্টিকারী জিনটি কোন ধরনের?

Sylhet · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.কোনটি পাখি ও সরীসৃপের বিবর্তনসূচক সংযোগকারী প্রাণী?

Sylhet · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স এর বৈশিষ্ট্য—

Chittagong · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'AA^{\prime} ব্লাড গ্রুপের মানুষ কোন গ্রুপের রক্ত গ্রহণ করতে পারে?

Comilla · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাবু ট্রাফিক সিগনালের বাতির পার্থক্য বুঝতে পারে না। সে কোন ধরনের সমস্যায় ভুগছে?

Comilla · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের কোন জিনোটাইপ হতে বেশি ধরনের গ্যামেট সৃষ্টি হবে?

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি ডারউইনের তত্ত্ব?

Rajshahi · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের কোনটি সমসংস্থ অঙ্গ নয়?

Dhaka · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটির সাহায্যে প্রশ্নের উত্তর দাও: উল্লিখিত দম্পতির সন্তানদের সম্ভাব্য ব্লাড গ্রুপ কি হবে?

Barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: দুটি কালো গিনিপিগের মধ্যে ক্রস ঘটানো হলো F1F_1 জনুতে কালো ও সাদা উভয় রং এর অপত্যের জন্ম হলো। F1F_1 জনুর অপত্যের সাথে বিশুদ্ধ কালো গিনিপিগের ক্রস ঘটালে সাদা অপত্য সৃষ্টির সম্ভাবনা শতকরা কত ভাগ?

Chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: দুটি কালো গিনিপিগের মধ্যে ক্রস ঘটানো হলো F1F_1 জনুতে কালো ও সাদা উভয় রং এর অপত্যের জন্ম হলো। এক্ষেত্রে পিতা মাতার জিনোটাইপ হবে- i. BB, Bb ii. Bb, Bb iii. Bb, bb নিচের কোনটি সঠিক?

Chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মেন্ডেলের ১ম সূত্রকে কি বলে?ড্রসোফিলা মাছির লুপ্তপ্রায় ডানা সৃষ্টিকারী জিনটি কোন ধরনের?কোনটি পাখি ও সরীসৃপের বিবর্তনসূচক সংযোগকারী প্রাণী?সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স এর বৈশিষ্ট্য—'A [গণিত] ব্লাড গ্রুপের মানুষ কোন গ্রুপের রক্ত গ্রহণ করতে পারে?বাবু ট্রাফিক সিগনালের বাতির পার্থক্য বুঝতে পারে না। সে কোন ধরনের সমস্যায় ভুগছে?নিচের কোন জিনোটাইপ হতে বেশি ধরনের গ্যামেট সৃষ্টি হবে?নিচের কোনটি ডারউইনের তত্ত্ব?নিচের কোনটি সমসংস্থ অঙ্গ নয়?নিচের উদ্দীপকটির সাহায্যে প্রশ্নের উত্তর দাও: উল্লিখিত দম্পতির সন্তানদের সম্ভাব্নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: দুটি কালো গিনিপিগের মধ্যে ক্রস ঘটানো হলোনিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: দুটি কালো গিনিপিগের মধ্যে ক্রস ঘটানো হলো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।