উদ্দীপকে দু'জন মূক-বধির ব্যক্তির মধ্যে ক্রস দেখানো হয়েছে এবং F1 অর্থাৎ ১ম বংশধরের সবাইকে স্বাভাবিক পাওয়া গিয়েছে। নিচে এর
কারণ ব্যাখ্যা করা হলো—
মানুষের জন্মগত মূক-বধিরতা হয় দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাসিসের কারণে। এতে দুটি ভিন্ন লোকাসে অবস্থিত দুটি প্রচ্ছন্ন অ্যালিল পরস্পরের প্রকট
অ্যালিলকে নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়। এক্ষেত্রে জিন দুটো যখন হোমোজাইগাস প্রচ্ছন্ন অবস্থায় থাকে তখন অন্য প্রকট জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়। তাই দুই জন মূক-বধির ব্যক্তির মধ্যে ক্রস করালে ১ম বংশধরে জিনগুলো হেটারোজাইগাস অবস্থায় থাকে বলে সবাই স্বাভাবিক বাক-শ্রবণক্ষম হয়।
ধরি,
স্বাভাবিক বাক এর জন্য দায়ী জিন = DD
মূকের জন্য দায়ী জিন = dd
বধিরতার জন্য দায়ী জিন = ee
স্বাভাবিক শ্রবণক্ষমের জন্য দায়ী জিন = EE