হৃৎপিণ্ডের ডান নিলয়ের প্রাচীর অপেক্ষা বাম নিলয়ের প্রাচীর পুরু কেন? ব্যাখ্যা কর।
উত্তর: বাম নিলয়ের প্রাচীর অপেক্ষাকৃত পুরু। হৃৎপিণ্ডের বাম নিলয়ের প্রাচীর ডান নিলয়ের প্রাচীর অপেক্ষা পুরু হওয়ার কারণ নিচে উল্লেখ করা হলো- হৃৎপিণ্ডের ডান নিলয় থেকে ফুসফুসে রক্ত প্রেরিত হয় এবং এটি হৃৎপিন্ডের খুব নিকটে অবস্থিত বলে খুব কম শক্তি প্রয়োগ করা লাগে। অন্যদিকে হৃৎপিণ্ডের বাম নিলয় থেকে সমগ্রদেহে রক্ত প্রেরিত হওয়ার কারণে অনেক বেশি শক্তি প্রয়োগ করতে হয়। ফলে সমপরিমাণ রক্ত প্রেরণ করলেও ডান নিলয় থেকে বাম নিলয়ের বেশি কাজ করতে হয়। এ কর্মদক্ষতার তারতম্যের কারণে বাম নিলয়ের প্রাচীরের অঙ্গসংস্থানিক পরিবর্তন ঘটে অর্থাৎ বাম নিলয়ের প্রাচীর 'ডান নিলয়ের প্রাচীর অপেক্ষা অধিক পুরু হয়।
HSC Biology 2nd Paper Chapter 4: রক্ত ও সংবহন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 4: রক্ত ও সংবহন · সৃজনশীল
হৃৎপিণ্ডের ডান নিলয়ের প্রাচীর অপেক্ষা বাম নিলয়ের প্রাচীর পুরু কেন? …
উদ্দীপক

ঝিনাইদহ ক্যাডেট কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
মায়োফাইব্রিলের গায়ে অনুপ্রস্থ রেখা দেখা যায়। পেশিকোষগুলো শাখাতন্তু দ্বারা পরস্পর অনিয়মিতভাবে যুক্ত হয়ে জালিকাকার গঠন তৈরি করে। দুটি কোষের সংযোগস্থলে সারকোলেমা ঘন সন্নিবিশিষ্ট হয়ে অনুপ্রস্থভাবে পুরু চাকতির মতো গঠন সৃষ্টি করে। যাকে "ইন্টারক্যালেটেড ডিস্ক” বলে।উত্তর