"A", নিঃসৃত এনজাইম সব ধরনের খাবার পরিপাকের সহায়ক -বিশ্লেষণ কর।
উত্তর: খাদ্য পাকস্থলি থেকে ক্ষুদ্রান্ত্রে যাওয়ার সময় ক্ষারী তরলরূপী (pH 8 - 8.3) অগ্ন্যাশয় রস নিঃসৃত হয়। অগ্ল্যাশয়ের বহিঃক্ষরা অংশ থেকে দুধরনের ক্ষরণ মিলে অগ্ল্যাশয় রস গঠন করে, যেমন- পরিপাক এনজাইম এবং একটি ক্ষারীয় তরল। বহিঃক্ষরা গ্রন্থি হিসেবে অগ্ল্যাশয় থেকে বিভিন্ন ধরনের পরিপাককারী এনজাইম নিঃসৃত হয়। আমিষ, শর্করা ও প্লেহজাতীয় খাদ্য পরিপাককারী এসব এনজাইমসমূহের পরিপাকে অংশগ্রহণের ধরণ নিম্নরূপ: শর্করা পরিপাককারী এনজাইম ও তাদের কাজ: · আ্যামাইলেজ এনজাইম স্টার্চ ও গ্লাইকোজেন জাতীয় জটিল শর্করাকে মল্টেজে পরিণত করে। · মল্টেজ এনজাইম মল্টেজে জাতীয় শর্করাকে গ্লুকোজে পরিণত করে। আমিষ পরিপাককারী এনজাইম ও তাদের কাজ: · ট্রিপসিন এনজাইম প্রোটিওজ ও পেপটোন জাতীয় আমিষ অণুকে পলিপেপটাইডে পরিণত করে। · কাইমোট্রিপসিন এনজাইম প্রোটিওজ ও পেপটোন জাতীয় আমিষ অণুকে পলিপেটাইডে পরিণত করে। · কার্বক্সিপেপটাইডেজ এনজাইম পলিপেপটাইডের প্রান্তীয়, লিষ্কেজকে সরল পলিপেটাইডে ও আ্যামিনো এসিডে রূপান্তরিত করে। · আ্যামিনোপেপটাইডেজ এনজাইম পলিপেপটাইডকে ভেঙে আ্যামিনো এসিডে পরিণত করে। · ট্রাইপেপটাইডেজ এনজাইম ট্রাইপেপটাইডকে ভেঙে আ্যামিনো এসিডে পরিণত করে। · ডাইপেপটাইডেজ এনজাইম ডাইপেপটাইডকে ভেঙে আ্যামিনো এসিডে পরিণত করে। · কোলাজিনেজ এনজাইম কোলাজেন জাতীয় প্রোটিনকে সরল পেপটাইডে রূপান্তরিত করে। · ইলাস্টেজ এনজাইম যোজক টিস্যুর প্রোটিন ইলাস্টিনকে ভেঙে পেপটাইড উৎপন্ন করে। স্নেহ জাতীয় খাদ্য পরিপাককারী এনজাইম ও তাদের কাজ: · লাইপেজ এনজাইম চর্বি (লিপিড) কে ভেঙে ফ্যাটি এসিডে রূপান্তরিত করে। কোলেস্টেরল এস্টারেজ এনজাইম কোলেস্টরল এস্টারকে ফ্যাটি এসিডে বিশ্লিষ্ট করে।
HSC Biology 2nd Paper Chapter 3: পরিপাক ও শোষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 3: পরিপাক ও শোষণ · সৃজনশীল
"A", নিঃসৃত এনজাইম সব ধরনের খাবার পরিপাকের সহায়ক -বিশ্লেষণ কর।
উদ্দীপক

Dinajpur · 2022
উত্তর
উত্তর

উত্তর
উত্তর