আমাদের হাতের সঞ্চালনে চিত্রে প্রদর্শিত লিভারের ভূমিকা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে প্রদর্শিত লিভারটি ৩য় শ্রেণীর লিভার।আমাদের হাতের সঞ্চালনে এ ধরণের লিভারের ভূমিকা রয়েছে। তৃতীয় শ্রেণির লিভার (Third-class lever) এ ধরনের লিভারের প্রচেষ্টা থাকে পিভট ও ভার-এর মাঝখানে । একটি ভাঁজ করা বাহুকে তৃতীয় শ্রেণির লিভার বলা যেতে পারে। এ ক্ষেত্রে কনুইয়ে রয়েছে পিভট (কনুই-সন্ধি), সম্মুখ বাহু হচ্ছে লিভার-বাহু, বাইসেপস পেশি প্রচেষ্টার যোগান দেয়, আর সম্মুখ বাহু কিংবা কোনো ওজনদার বস্তুসহ বাহু হচ্ছে ভার । তৃতীয় শ্রেণির লিভারে প্রচেষ্টার অবস্থান ভার ও পিডটের মাঝে বলা হলেও প্রকৃতপক্ষে প্রচেষ্টা আর পিভট খুব কাছাকাছি অবস্থান করে। প্রচেষ্টার চেয়ে ভার বেশি হওয়ায় এ ক্ষেত্রে কোনো(যান্ত্রিক সুবিধা পাওয়া যায় না। তবে বাইসেপস পেশির সামান্য সংকোচনে সম্মুখ বাহুতে বৃহত্তর সঞ্চালনের সৃষ্টি হয় বলে যান্ত্রিক অসুবিধাটুকু পূরণ হয়ে যায়। দ্রুতগতির সঞ্চালন (movement) সুবিধা পাওয়া যায় এ ধরনের লিভার থেকে ।
HSC Biology 2nd Paper Chapter 3: পরিপাক ও শোষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 3: পরিপাক ও শোষণ · সৃজনশীল
আমাদের হাতের সঞ্চালনে চিত্রে প্রদর্শিত লিভারের ভূমিকা বিশ্লেষণ কর।
উদ্দীপক

Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর