"A" একটি মিশ্র গ্রন্থি-ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের A হলো অগ্ম্যাশয়। যে সব গ্রন্থি একই সাথে অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করে তাদেরকে মিশ্র গ্রন্থি বলে। অন্তঃক্ষরা অংশ থেকে বিভিন্ন হরমোন নিষ্টসৃত হয় এবং বহিঃক্ষরা অংশ থেকে বিভিন্ন এনজাইম নিঃসৃত হয়। অগ্ন্যাশয় একটি মিশ্র গ্রষ্থি। নিম্নে তা বর্ণনা করা হলো: বহিঃক্ষরা গ্রন্থি: অগ্ন্যাশয়ে অসংখ্য লোবিউল বা আ্যাসিনাস থাকে। প্রতিটি লোবিউল একটি কেন্দ্রীয় লুমেন (ক্ষুদ্র নালি) এবং লুমেনকে ঘিরে বৃত্তাকারে সজ্জিত একসারি কোষ নিয়ে গঠিত। লোবিউলের কোষ থেকে অগ্ন্যাশয় রস নিঃসৃত হয়। লুমেন প্রকৃতপক্ষে ক্ষুদ্র অগ্ল্যাশয় নালিকা। সকল অ্যাসিনাসের লুমেন বা ক্ষুদ্র অগ্ন্যাশয় নালিকাগুলো একত্রিত হয়ে প্রধান অগ্ন্যাশয় নালি বা উইর্সাং নালি গঠন করে । লোবিউল বা আ্যাসিনাস নালিযুক্ত গ্রন্থি, তাই একে সনাল গ্রন্থি বলে এবং এদের ক্ষরণ বহির্মুখী অর্থাৎ নালির মাধ্যমে অগ্ল্যাশয় রস বাহিত হয় বলে এদের বহিক্ষরা গ্রন্থি বলা হয়। অন্তঃক্ষরা গ্রন্থি: লোবিউলগুলোর ফাকে ফাকে কিছু বহুভোজাকার কোষ গুচ্ছাকারে অবস্থান করে। এদের আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স বা ল্যাঙ্গারহ্যান্সের দ্বীপপুঞ্জ বলে। এতে ৪ ধরনের কোষ পাওয়া যায়। কোষগুলো নালিবিহীন এবং এসব কোষগুলো থেকে হরমোন নিঃসৃত হয়। কোষ গুলো হচ্ছে: ১. আলফা কোষ: এটি গ্লুকাগন হরমোন ক্ষরণ করে যা রক্তে গুকোজের পরিমাণ বৃদ্ধি করে। ২. বিটা কোষ: এটি ইনসুলিন হরমোন ক্ষরণ করে যা রক্তে গুকোজের পরিমাণ কমায়। ৩. ডেল্টা কোষ: এটি সোমাটোস্টাটি হরমোন ক্ষরণ করে, যা আলফা ও বিটা কোষের ক্ষরণ নিয়ন্ত্রণ করে। ৪. পিপি কোষ বা গামা কোষ: এটি প্যানক্রিয়েটিক পলিপেপটাইড ক্ষরণ করে।
HSC Biology 2nd Paper Chapter 3: পরিপাক ও শোষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 3: পরিপাক ও শোষণ · সৃজনশীল
"A" একটি মিশ্র গ্রন্থি-ব্যাখ্যা কর।
উদ্দীপক

Dinajpur · 2022
উত্তর
উত্তর

উত্তর
উত্তর