উদ্দীপকে উল্লিখিত বিশেষ ধরনের নালিকাগুলোর গঠন বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখত বিশেষ ধরনের নালিকা সমন্বিত অংশটির নাম ট্রাকিয়ালতন্ত্র । নিচে ট্রাকিয়াল তন্ত্রের গঠন বর্ণনা করা হলো- ১. স্পাইরাকল : এগুলো ট্রাকিয়াল তন্ত্রের উন্মুক্ত ছিদ্রপথ যা ঘাসফড়িং-এর দেহের উভয়পাশে মোট দশ জোড়া বিদ্যমান। প্রতিটি শ্বাসরন্দ্র ডিম্বাকার ছিদ্র বিশেষ যা পেরিট্রিম নায়ক কাইটিন নির্মিত বেড় দিয়ে পরিবেষ্টিত থাকে। রষ্ট্রগুলোর মুখে সূক্ষ্ম রোমযুক্ত ছাঁকনি যন্ত্র থাকে। ২. ট্রাকিয়া : এটি ঘাসফড়িং-এর প্রধান শ্বসন অঙ্গ যা শ্বাসরস্ত্রের উন্মুক্ত ক্ষুদ্র প্রকোষ্ঠ; অ্যাট্রিয়াম থেকে উৎপন্ন হয়ে সারাদেহে জালিকাকারে বিস্তৃত হয়। এদের প্রাচীর তিন স্তরবিশিষ্ট। বাইরের এপিডার্মিস গঠিত ভিত্তি ঝিল্লি, মাঝখানে চাপা বহুভুজাকার কোষে গঠিত এপিথেলিয়াম এবং ভেতরের কিউটিকল নির্মিত ইন্টিমা। কিছুটা পরপর ইন্টিমা পুরু হয়ে আংটির মতো বলয় গঠন করে যেগুলোকে টিনিডিয়া বলে ৩. ট্রাকিওল : ট্রাকিয়াগুলো অতি সূক্ষ্ম শাখায় বিভক্ত হয়ে সবশেষে একটি বহুভুজাকৃতির কোষে পরিসমাপ্তি ঘটায় যাকে ট্রাকিওল কোষ বলে। এ কোষ থেকে ট্রাকিওল নামক কতকগুলো সূক্ষ্ম এককোষী নালিকা, সৃষ্টি হয় যা ১m ব্যাসবিশিষ্ট, ইন্টিমা ও টিনিডিয়াবিহীন প্রাচীরবিশিষ্ট এবং টিস্যুরসে পূর্ণ থাকে । ৪. বায়ুথলি : ট্রাকিয়ার কিছু শাখা প্রসারিত হয়ে বড়, ইন্টিমাবিহীন ও পাতলা প্রাচীরযুক্ত বায়ুথলি গঠন করে।
HSC Biology 2nd Paper Chapter 3: পরিপাক ও শোষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 3: পরিপাক ও শোষণ · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত বিশেষ ধরনের নালিকাগুলোর গঠন বর্ণনা কর।
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
