উদ্দীপকে শিক্ষকের শেষোক্ত উক্তিটি বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে খাদ্য পরিপাকে এনজাইম নয় হরমোন এর ভূমিকাও অপরিহার্য। খাদ্য পরিপাকে নানা ধরনের এনজাইম যেমন-টায়ালিন, মল্টেজ, পেপসিন রেনিন, ট্রিপসিন ইত্যাদি এনজাইম ভূমিকা রাখলেও এসব এনজাইমকে নিঃসৃত হতে উদ্দীপনা যোগায় এবং নিঃসরণের পরিমাণ নিয়ন্ত্রণ করে। বিভিন্ন ধরনের হরমোন। খাদ্য পরিপাক নিয়ন্ত্রণকারী হরমোনগুলো হলো- ১. গ্যাস্ট্রিন: পাকস্থলির প্রাচীর হতে গ্যাস্ট্রিন নামক হরমোন ক্ষরিত হয়। এর প্রভাবে পাকস্থলির প্রাচীরে বিদ্যমান গ্যাস্ট্রিক গ্রন্থি হতে গ্যাস্ট্রিক রস এবং পাকস্থলির প্রাচীর হতে হাইড্রোক্লোরিক এসিড নিঃসৃত হয়। ২. সিক্রেটিন: অন্ত্রের প্রাচীর থেকে সিক্রেটিন হরমোন ক্ষরিত হয়। এর প্রভাবে অগ্ন্যাশয় থেকে অগ্ন্যাশয় রস নিঃসৃত হয়। এছাড়া এটি পাকস্থলির প্রাচীরকে পেপসিন এনজাইম এবং যকৃতকে পিত্ত ক্ষরণে উদ্দীপিত করে। ৩. কোলেসিস্টোকাইনিন: ক্ষুদ্রান্ত্রের প্রাচীর থেকে কোলেসিস্টোকাইনিন নামক হরমোন ক্ষরিত হয়। এটি অগ্ন্যাশয়ের বৃদ্ধি ও বিকাশ এবং অগ্ন্যাশয় রস ক্ষরণকে উদ্দীপিত করে। এছাড়া এটি পিত্তথলি থেকে পিত্তরস বের হতে উদ্দীপনা প্রদান করে। ৪. এন্টেরোকাইনিন: ইলিয়ামের প্রাচীর থেকে এন্টেরোকাইনিন হরমোন ক্ষরিত হয়। এ হরমোনের প্রভাবে ইলিয়ামের প্রাচীরে বিদ্যমান আন্ত্রিক গ্রন্থি থেকে মল্টেজ, সুক্রেজ, ইনভারটেজ ও ল্যাকটেজ এনজাইম নিঃসৃত হয়। ৫. পেপটাইড YY: ইলিয়ামের প্রাচীর থেকে এ হরমোন ক্ষরিত হয়। এর প্রভাবে অন্ত্রের ভেতর দিয়ে ধীর গতিতে খাদ্য প্রবাহিত হয় যাতে দক্ষতার সাথে খাদ্যের পরিপাক ও শোষণ সম্পন্ন হয়। ৬. গ্যাস্ট্রিক ইনহ্যাবিটরি পেপটাইড: ডিওডেনামের প্রাচীর থেকে এ হরমোন ক্ষরিত হয়। এটি পাকস্থলি থেকে খাদ্য অন্ত্রে প্রবেশ নিয়ন্ত্রণ করে। সুতরাং উপরোক্ত আলোচনার পরিপেক্ষিতে এটাই প্রতিয়মান হয় যে, পরিপাকে শুধুমাত্র এনজাইম নয় বরং হরমোনও বিশেষ ভূমিকা পালন করে।
HSC Biology 2nd Paper Chapter 3: পরিপাক ও শোষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 3: পরিপাক ও শোষণ · সৃজনশীল
উদ্দীপকে শিক্ষকের শেষোক্ত উক্তিটি বিশ্লেষণ কর।
উদ্দীপক
Jessore · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর