উদ্দীপকে “A” চিহ্নিত অঙ্গটি বিপাকীয় কাজের পাশাপাশি সঞ্চয়ী কাজেও ভূমিকা রাখে-বিশ্লেষণ কর ।
উত্তর: উদ্দীপকে 'A [গণিত] চিহ্নিত অংশটি হলো যকৃত। যা মানবদেহের সর্ববৃহৎ গ্রন্থি। যকৃতকে মানবদেহের জৈব রসায়নাগার বলা হয়। এর বিপাকীয় ভূমিকাগুলো হলো- শর্করা বিপাক, প্রোটিন বিপাক ও ফ্যাট বিপাক। এই বিপ্লকীয় ভূমিকার পাশাপাশি যকৃত সঞ্চয়ী, কাজেও ভূমিকা রাখে। এর সঞ্চয়ী ভূমিকাগুলো হচ্ছে- ১. গ্লাইকোজেন সঞ্চয় : গ্লুকোজ যকৃতে গ্লাইকোজেন হিসেবে সঞ্চিত থাকে। 2. রক্তসঞ্চয় : যকৃত রক্তের ভাণ্ডার হিসাবে কাজ করে। ১৫০০ সি.সি. রক্ত এতে জমা থাকে। প্রয়োজনে রক্তের অভাব পূরণ করে। ৩. ভিটামিন সঞ্চয় : যকৃত স্নেহে দ্রবণীয় ভিটামিনসমূহ (A, D, E, K), পানিতে দ্রবণীয় ভিটামিন ( B ও C), নিকোটিনিক এসিড (B12) এবং ফলিক এসিড সঞ্চয় করে। ৪. চর্বি ও অ্যামিনো এসিড সঞ্চয় : শর্করাকে চর্বিতে পরিণত করে এবং অ্যামিনো এসিড ও চর্বি সঞ্চয় করে যকৃত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ৫. মিনারেল সঞ্চয় : যকৃত লৌহ ও পটাসিয়াম সঞ্চয় করে। লোহিত রক্তকণিকার ভাঙনে হিমোগ্লোবিন যকৃতের কাপফার কোষের মাধ্যমে হিম ও গ্লোবিন-এ পরিণত হয়। হিমের লৌহ অংশ ফেরিটিন হিসেবে যকৃতে জমা থাকে। এছাড়াও কপার, জিঙ্ক,কোবাল্ট ইত্যাদি মিনারেল স্বল্পমাত্রায় যকৃতে সঞ্চিত থাকে।
HSC Biology 2nd Paper Chapter 3: পরিপাক ও শোষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 3: পরিপাক ও শোষণ · সৃজনশীল
উদ্দীপকে “A” চিহ্নিত অঙ্গটি বিপাকীয় কাজের পাশাপাশি সঞ্চয়ী কাজেও ভূম…
উদ্দীপক

Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর