প্রোটিন খাদ্য পরিপাকে উদ্দীপকের প্রথমোক্ত জৈব রাসায়নিক উপাদানের ভূমিকা লিখ।
উত্তর: প্রোটিন জাতীয় খাদ্য পরিপাকে এনজাইমের ভূমিকা নিম্নরূপ- আমিষ পরিপাক : গ্যাস্ট্রিক জুসে পেপসিনোজেন ও প্রোরেনিন নামক নিষ্ক্রিয় প্রোটিওলাইটিক (আমিষ বিশ্লেষী) এনজাইম থাকে। এ দুটি নিষ্ক্রিয় এনজাইম গ্যাস্ট্রিক জুসের HCI-এর সাথে বিক্রিয়া করে যথাক্রমে পেপসিন ও রেনিন নামক সক্রিয় এনজাইমে পরিণত হয়। পেপসিন অম্লীয় মাধ্যমে জটিল আমিষের আর্দ্র বিশ্লেষণ ঘটিয়ে প্রোটিওজ ও পেপটোন-এ পরিণত করে। রেনিন দুগ্ধ আমিষ কেসিনকে প্যারাকেসিনে পরিণত করে। ১. আমিষ + পানি (পেপসিন) → প্রোটিওজ + পেপটোন ২. কেসিন (দুগ্ধ আমিষ) + পানি (রেনিন) → প্যারাকেসিন ৩. প্যারাকেসিন (পেপসিন)→ পেপটোন ক্ষুদ্রান্ত্রে পরিপাক: অগ্ন্যাশয় রসে আমিষ পরিপাককারী এনজাইম ট্রিপসিন, কাইমোট্রিপসিন, কার্বোক্সিপেপটাইডেজ, ট্রাইপেপটাইজে, ডাইপেপটাইডেজ, কোলাজিনেজ ইত্যাদি বিদ্যমান থাকে। এরা আমিষ খাদ্যের উপর নিম্নরূপ ক্রিয়া করে আমিষ পরিপাক সম্পন্ন করে- প্রোটিওজ ও পেপটোন (ট্রিপসিন / কাইমোট্রিপসিন) → পলিপেপটাইড পলিপেপটাইড(কার্বোক্সিপেপ্টাইডেজ) → অ্যামিনো এসিড ট্রাইপেপ্টাইড(ট্রাইপেপ্টাইডেজ) → অ্যামিনো এসিড ডাইপেপটাইড (ডাইপেপ্টাইডেজ) অ্যামিনো এসিড কোলাজেন(কোলাজিনেজ) → অ্যামিনো এসিড এছাড়া আন্ত্রিক রসে আমিষ পরিপাককারী এনজাইম ইরেপসিন থাকে। এটি ডাইপেপটাইডকে অ্যামিনো এসিডে পরিণত করে। ডাইপেপটাইড(ইরেপসিন) → অ্যামিনো এসিড
HSC Biology 2nd Paper Chapter 3: পরিপাক ও শোষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 3: পরিপাক ও শোষণ · সৃজনশীল
প্রোটিন খাদ্য পরিপাকে উদ্দীপকের প্রথমোক্ত জৈব রাসায়নিক উপাদানের ভূ…
উদ্দীপক
Jessore · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর