উদ্দীপকের A চিহ্নিত অঙ্গের কার্যকারিতা স্নায়ুতন্ত্রের উপর নির্ভরশীল— ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের 'A [গণিত] চিহ্নিত অংশটি হলো পাকস্থলি। পাকস্থলির কার্যকারিতায় স্নায়ুতন্ত্রের গুরুত্ব নিচে আলোচনা করা হলো। এই কাজ টি দুই ধাপে হয়ে থাকে ● লালারস ক্ষরণ ● গ্যাস্ট্রিক রস ক্ষরণ লালারস ক্ষরণ : মুখ গহ্বরে অবস্থিত লালাগ্রন্থি থেকে লালারস ক্ষরণ দু'ধরনের প্রতিবর্তী ক্রিয়ার মাধ্যমে নিয়ন্ত্রিত হয়- ১. সহজাত প্রতিবর্তী : খাদ্য দ্রব্য মুখগহ্বরে প্রবেশের সাথে সাথে সহজাত প্রতিবর্তী ক্রিয়া শুরু হয়। জিহ্বার স্বাদকুড়ির স্নায়ুগ্রন্থিগুলো বিভিন্ন খাদ্যদ্রব্যের স্বাদের সংস্পর্শে আসে উদ্দীপ্ত হয় এবং সংবেদী স্নায়ু এ উদ্দীপনাকে মস্তিষ্কে প্রেরণ করে। মস্তিস্কে উদ্দীপনা পৌছানোমাত্র লালরস নিঃসৃত হয়। ২. অর্জিত প্রতিবর্তী : খাদ্য দেখে ঘ্রাণ নিয়ে বা মুখে পুরে নেয়ার চিন্তা করলে লালাগ্রন্থি থেকে রস নিঃসৃত হয়। এটি অর্জিত প্রতিবর্তী ক্রিয়া। বিজ্ঞানী প্যাভলভ এটি প্রমাণ করেন। গ্যাস্ট্রিক রস ক্ষরণ : স্নায়ু পর্যায় এর স্থায়ীকাল এক ঘণ্টা। মুখগহ্বরে খাদ্যবস্তুর উপস্থিতি, ঘ্রাণ, স্বাদ, দর্শন এবং গলাধঃকরণ এক প্রকার স্নায়ু উদ্দীপনা সৃষ্টি করে যা মস্তিষ্কের ভেগাস স্নায়ু হতে পাকস্থলিতে পৌছে এবং গ্যাস্ট্রিক রস নিঃসৃত হয়। গ্যাস্ট্রিন পর্যায় : এটি পাকস্থলিতে সম্পন্ন হয়। এ সময় স্নায়ু ও হরমোন উভয়ে সম্পৃক্ত হয়। উভয়বিধ ক্রিয়ার ফলে HCI সমৃদ্ধ গ্যাস্ট্রিক রস নিঃসরণ প্রায় চার ঘণ্টা যাবৎ চলতে থাকে। আন্ত্রিক পর্যায় : খাদ্যকণা বা কাইম ডিওডেনামে প্রবেশ করে এর প্রাচীরের সংস্পর্শে আসে তখন হরমোনাল ও স্নায়ুবিক উদ্দীপনা সৃষ্টি হয় । এই উদ্দীপনা মস্তিষ্কে পৌছালে গ্যাস্ট্রিক রস ক্ষরণ বন্ধ হয় এবং কাইমের প্রবেশ ধীরগতি হয় এবং খাদ্য পাকস্থলি থেকে ডিওডেনামে আসা শুরু করে। সুতরাং উদ্দীপকের এ চিহ্নিত অঙ্গের কার্যকারিতা স্নায়ুতন্ত্রের A উপর নির্ভরশীল।
HSC Biology 2nd Paper Chapter 3: পরিপাক ও শোষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 3: পরিপাক ও শোষণ · সৃজনশীল
উদ্দীপকের A চিহ্নিত অঙ্গের কার্যকারিতা স্নায়ুতন্ত্রের উপর নির্ভরশী…
উদ্দীপক

Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর