"A" চিহ্নিত অংশের খাদ্যের পরিণতি ব্যাখ্যা কর ।
উত্তর: উদ্দীপকের "A" চিহ্নিত অংশটি হলো পাকস্থলী। খাদ্যবস্তু অন্ননালী থেকে পাকস্থলীতে প্রবেশের পর প্রতি ১৫-২০ সেকেন্ড পর পর পাকস্থলীর প্রাচীরে পেরিস্টালটিক সঞ্চালনের ফলে খাদ্য বস্তু পাকস্থলীর গ্রন্থি নিঃসৃত পরিপাক রসের সাথে মিশ্রিত হয় এবং নরম,পিচ্ছিল,হ্রাসপ্রাপ্ত খাদ্যপিন্ড কাইমে পরিনত হয়।পাকস্থলীর পরিপাক রসে বিদ্যমান HCl দ্বারা খাদ্য জীবানুমুক্ত এবং অম্লীয় হয়। পাকস্থলীতে শর্করা জাতীয় খাদ্যের কোন পরিপাক ঘটে না কারণ এখানে শর্করা বিশ্লেষী এনজাইম থাকেনা। আমিষ খাদ্য পাকস্থলীর গহব্বরে পৌঁছালে পাকস্থলীর প্রাচীর হতে গ্যাস্ট্রিক রস নিঃসৃত হয়। এ রসে প্রোরেনিন ও পেপ্সিনোজেন নামক নিষ্ক্রিয় প্রোটিওলাইটিক এঞ্জাইম থাকে।এরা গ্যাস্ট্রিক রসের HCl এর সাথে বিক্রিয়া করে সক্রিয় রেনিন ও পেপ্সিন নামক সক্রিয় এনজাইমে পরিনত হয়।পেপসিন অম্লিয় মাধ্যমে জটিল আমিষকে আদ্র বিশ্লেষণ করে পেপটোন এ প্রটিওজে পরিনত করে। রেনিন দুগ্ধ আমিষ কেসিনকে প্যারাকেসিনে পরপাকস্থলীতে স্নেহ জাতীয় খাদ্যের পরিপাকের কোনো এনজাইম না থাকায় এ খাদ্যের পরিপাক ঘটে না। এভাবে পাকস্থলীতে খাদ্যের পরিপাক ঘটে করে।
HSC Biology 2nd Paper Chapter 3: পরিপাক ও শোষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 3: পরিপাক ও শোষণ · সৃজনশীল
"A" চিহ্নিত অংশের খাদ্যের পরিণতি ব্যাখ্যা কর ।
উদ্দীপক

Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর