উদ্দীপকে উল্লিখিত গ্রন্থটির গঠন ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত গ্রন্থটি হলো যকৃত। নিচে এর গঠন ব্যাখ্যা করা হলো: যকৃত মানবদেহের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ গ্রন্থি। প্রাপ্তবয়স্ক পুরুষ মানুষের ওজন প্রায় ১.৫-২.০০ কেজি। ডান, বাম, কোয়াড্রেট ও কর্ডেট নামে ৪টি অসম্পূর্ণ খন্ড নিয়ে যকৃত গঠিত। খন্ডগুলো স্থিতিস্থাপক তন্তুসমৃদ্ধ ক্যাপসুলে আবৃত। ডাম খন্ডটি সবচেয়ে বড়। যকৃতের নিচের পিঠে পিত্তথলির সংলগ্ন থাকে। প্রত্যেকটি খন্ড বহুভুজাকার কোষে গঠিত। এগুলো এক একটি ক্ষুদ্র অনুখণ্ড নির্মিত করে। প্রত্যেক অনুখণ্ডের কেন্দ্রে থাকে কেন্দ্রীয় শিরা। যকৃত কোষগুলো চাকার স্পোকের মত বিন্যস্ত। এদের গা বেয়ে ক্ষুদ্র ক্ষুদ্র সাইনুসয়েড ও পিত্তনালিকা প্রসারিত হয়। পিত্তনালিকাগুলো পিত্তনালীতে গিয়ে শেষ হয়। যকৃত থেকে আসার ডান ও বাম নালি মিলে একটি যকৃত নালী গঠন করে। এটি পিত্তথলির সাথে মিলিত হয়ে অভিন্ন পিত্তনালী গঠন করে যা ভ্যাটার অব অ্যাম্পুলা নামে নালির মাধ্যমে ডিওডেনামে উন্মুক্ত হয়।
HSC Biology 2nd Paper Chapter 3: পরিপাক ও শোষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 3: পরিপাক ও শোষণ · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত গ্রন্থটির গঠন ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর