উদ্দীপকের শেষ লাইনটির গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে যকৃতের সঞ্চয়ী ভূমিকার কথা বলা হয়েছে। যকৃত সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ একটি গ্রন্থি। এর মধ্যে অতিরিক্ত খাদ্যসার সঞ্চিত থাকে। যকৃতের খাদ্যসার সঞ্চয় প্রক্রিয়া বর্ণনা করা হলো- ১. গ্লাইকোজেন সঞ্চয়: ক্ষুদ্রান্ত থেকে হেপাটিক পোর্টাল শিরার মাধ্যমে গ্লুকোজ যকৃতে প্রবেশ করে। রক্তের অতিরিক্ত গ্লুকোজ গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় গ্লাইকোজেনে রূপান্তরিত হয়ে যকৃতের সঞ্চয়ী কোষে জমা থাকে। ২. চর্বি ও অ্যামিনো এসিড সঞ্চয়: অতিরিক্ত যে শর্করা দেহে ব্যবহৃত হতে পারে না বা গ্লাইকোজেন হিসেবে জমা থাকে না তা চর্বিতে পরিণত করে যকৃত জমা করে রাখে। যকৃত অতিরিক্ত অ্যামিনো এসিড যা প্রোটিন জাতীয় খাদ্য পরিপাকের পর তৈরি হয় তা জমা রাখে। এবং প্রয়োজনে গ্লুকোজে পরিণত করে দেহের কাজে লাগায়।
HSC Biology 2nd Paper Chapter 3: পরিপাক ও শোষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 3: পরিপাক ও শোষণ · সৃজনশীল
উদ্দীপকের শেষ লাইনটির গুরুত্ব বিশ্লেষণ কর।
উদ্দীপক

Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর