শেয়ারFacebookWhatsApp

উদ্দীকের রিমির সাথে সমজিনোটাইপধারী লোকের বিয়ে হওয়ার পরবর্তী প্রজন্মের জিনোটাইপ F2 বিশ্লেষণ কর ।

উত্তর: উদ্দীপকের রিমির বাবা--মা দুজনেই মুক- বধির হওয়ায় এটি দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাটিসের উদাহরণ । নিচে জিনতাত্ত্বিক ব্যাখ্যা করা হলো: মনে করি, d ও e দুটি প্রচ্ছন্ন জীন । অতএ ddEE (রিমির মা) ও DDee ( রিমি বাবা) জিনোটাইপধারী ব্যক্তি মূকবধির হবে । এক্ষেত্রে এপিস্ট্যাটিক প্রচ্ছন্ন জিন d ও e হোমোজাইগাস অবস্থায় থাকায় প্রকট হোমোজাইগাস জিন EE ও DD বৈশিষ্ট্য প্রকাশে বাধা পায় । তাই মূকবধিরতা প্রকাশ পায় । পিতা-মাতা (P1): ফিনোটাইপ: (+)মূকবধির X (-)মূকবধির জিনোটাইপ: DDee ddEE গ্যামেট: (De) (dE) F1 জনু: জিনোটাইপ: DdEe ফিনোটাইপ: সবাই স্বাভাবিক বাক-শ্রবণক্ষম এখন উদ্দীপকে রিমির স্বাভাবিক বাক শ্রবণ ক্ষম হওয়ায় তার জিনোটাইপ হবে DdEe । তার সমজিনোটাইপধারী আরেকজন DdEe ধারি ব্যক্তির সাথে বিয়ে হলে পরবর্তী বংশধরে স্বাভাবিক বাকশ্রবন ক্ষম ও বধির সন্তান ৯:৭ অনুপাতে প্রকাশ পাবে। নিচে চেকার বোর্ডের মাধ্যমে দেখানো হলো: জিনোটাইপ: DdEe DdEe গ্যামেট: (DE)(De)(dE)(de) (DE)(De)(dE)(de) [চিত্র]

HSC Biology 2nd Paper Chapter 4: রক্ত ও সংবহন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 2nd Paper · Chapter 4: রক্ত ও সংবহন · সৃজনশীল

উদ্দীকের রিমির সাথে সমজিনোটাইপধারী লোকের বিয়ে হওয়ার পরবর্তী প্রজন…

উদ্দীপক

করিম সাহেবের বাবা-মা দুজনেই মূক ও বধির ছিলেন, কিন্তুকরিম সাহেব ও উনার বোন রিমি স্বাভাবিক বাক-শ্রবণক্ষম। দুর্ভাগ্যবশত উনার ছেলে অভি ট্রাফিক সিগন্যাল বাতির রং শনাক্তকরতে পারে না।

Rajshahi · 2021

উত্তর

আদি শিলাস্তরে প্রস্তরীভূত বা পাললিক শিলাস্তরে প্রাকৃতিক উপায়ে সংরক্ষিত প্রাগৈতিহাসিক জীবের দেহ, দেহাংশ বা দেহের কোন অংশের ছাপ কিংবা রাসায়নিক পদার্থে সৃষ্ট জীবদেহের অনুরূপ কাঠামোই হলো জীবাশ্ম।

উত্তর

মেরুদন্ডী প্রাণীদের মধ্যে বিভিন্ন শ্রেণির প্রাণীর কোনো একটি বিশেষ অঙ্গের গঠনকে ভালোভাবে পর্যবেক্ষণ করলে লক্ষ্য করা যায় যে, বিভিন্ন শ্রেণিতে ওই অঙ্গটির গঠনগত জটিলতা বিভিন্ন রকমের হলেও তার মূল কাঠামোটি একই প্রকারের৷ মূলত দুটি প্রকোষ্ঠ দ্বারা প্রত্যেক মেরুদন্ডী শ্রেণির প্রাণীর হৃৎপিণ্ড গঠিত হয়ে থাকে, যথা- অলিন্দ বা রক্তগ্রহণকারী প্রকোষ্ঠ এবং নিলয় বা রক্ত প্রেরণকারী প্রকোষ্ঠ । সারাদেহের রক্ত অলিন্দে সংগৃহীত হয় অপরদিকে নিলয় থেকে রক্ত সারা শরীরে ছড়িয়ে পড়ে ।

উত্তর

অভির সমস্যাটি হলো বর্ণান্ধতা ।নিচে কারণ ব্যাখ্যা করা হলো- পুরুষের X ক্রোমোজোম এ বর্ণ নিয়ন্ত্রণকারী প্রচ্ছন্নজিন থাকলে পুরুষ বর্ণান্ধ হয় কারণ Y ক্রোমোজোমে এর প্রকট অ্যালিল থাকে না। অপরদিকে, স্ত্রী এর ক্ষেত্রে দুটি X ক্রোমোজোম এ প্রচ্ছন্ন জিন থাকলে স্ত্রী বর্ণান্ধ হয় কিন্তু একটি X ক্রোমোজোমে প্রচ্ছন্ন জিন থাকলে স্ত্রী বর্ণান্ধ হয় না, স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন হয় কিন্তু বর্ণান্ধতা জিনের বাহক হয় । দৃষ্টির স্বাভাবিক জিন X+ এবং বর্ণান্ধতার জিন XC হলে অভির বাবা তথা করিম সাহেবের জিনোটাইপ হবে X+Y এবং অভির মায়ের জিনোটাইপ হবে X+XC নিচে চেকার বোর্ডের মাধ্যমে বিষয়টি উপস্থাপন করা হলো: পিতা-মাতা (P1):ফিনোটাইপ---স্বাভাবিক পুরুষ X বর্ণান্ধ বাহক মহিলা জিনোটাইপ--- X+Y X+XC গ্যামেট--- (X+)(Y) (X+)( XC) question image অর্থাৎ, স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন মানুষের সাথে বর্ণান্ধ বাহক মহিলার বিয়ে হলে ওই মহিলা চার সন্তানের মধ্যে দুজন স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন কন্যা, একজন স্বাভাবিক দৃষ্টি সম্পূর্ণ পুত্র এবং একজন বর্ণান্ধ পুত্র জন্ম লাভ করবে ।

উত্তর

উদ্দীপকের রিমির বাবা--মা দুজনেই মুক- বধির হওয়ায় এটি দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাটিসের উদাহরণ । নিচে জিনতাত্ত্বিক ব্যাখ্যা করা হলো: মনে করি, d ও e দুটি প্রচ্ছন্ন জীন । অতএ ddEE (রিমির মা) ও DDee ( রিমি বাবা) জিনোটাইপধারী ব্যক্তি মূকবধির হবে । এক্ষেত্রে এপিস্ট্যাটিক প্রচ্ছন্ন জিন d ও e হোমোজাইগাস অবস্থায় থাকায় প্রকট হোমোজাইগাস জিন EE ও DD বৈশিষ্ট্য প্রকাশে বাধা পায় । তাই মূকবধিরতা প্রকাশ পায় । পিতা-মাতা (P1): ফিনোটাইপ: (+)মূকবধির X (-)মূকবধির জিনোটাইপ: DDee ddEE গ্যামেট: (De) (dE) F1 জনু: জিনোটাইপ: DdEe ফিনোটাইপ: সবাই স্বাভাবিক বাক-শ্রবণক্ষম এখন উদ্দীপকে রিমির স্বাভাবিক বাক শ্রবণ ক্ষম হওয়ায় তার জিনোটাইপ হবে DdEe । তার সমজিনোটাইপধারী আরেকজন DdEe ধারি ব্যক্তির সাথে বিয়ে হলে পরবর্তী বংশধরে স্বাভাবিক বাকশ্রবন ক্ষম ও বধির সন্তান ৯:৭ অনুপাতে প্রকাশ পাবে। নিচে চেকার বোর্ডের মাধ্যমে দেখানো হলো: জিনোটাইপ: DdEe DdEe গ্যামেট: (DE)(De)(dE)(de) (DE)(De)(dE)(de) question image
HSCBiology 2nd PaperChapter 4: রক্ত ও সংবহন
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.কোনটি বর্ণ নিরপেক্ষ?

  • ইওসিনোফিল
  • বেসোফিল
  • এরিথ্রোসাইট
  • নিউট্রোফিল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের কোনটি অদানাদার শ্বেত রক্তকণিকা?

বরিশাল বোর্ড

  • ইওসিনোফিল
  • মনোসাইট
  • বেসোফিল
  • নিউট্রোফিল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ডান অলিন্দ ও ডান নিলয়ের মাঝে কী ভালভ থাকে?

  • বাইকাসপিড
  • ট্রাইকাসপিড
  • ইউস্টেশিয়ান
  • সেমিলুনার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.স্বয়ংক্রিয়ভাবে হৃদস্পন্দনের গতি ঠিক রাখে কোনটি?

  • Rate-responsive Pacemaker
  • Pump-Oxygenerator
  • Dual-Chamber Pacemaker
  • Single Chamber Pacemaker

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মানবদেহে লোহিত কণিকার আয়ুষ্কাল কতদিন?

  • ৯০ দিন
  • ১২০ দিন
  • ১৫০ দিন
  • ১৮ দিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.অণুচক্রিকার কাজ কোনটি?

  • অ্যান্টিবডি উৎপন্ন করা
  • অম্ল ও ক্ষারের সমতা রক্ষা
  • হিস্টামিন নিঃসৃত করে
  • রক্ত জমাটে সহায়তা করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কোন রোগে হৃদপিণ্ড বড় হয়ে যায়?

সিলেট বোর্ড

  • রিউম্যাটিক হৃদরোগ
  • পেরিকার্ডাইটিস
  • কার্ডিওমায়োপ্যাথি
  • কার্ডিওমেগালি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোনটি অদানাদার শ্বেত কণিকা?

  • নিউট্রোফিল
  • মনোসাইট
  • ইউসিনোফিল
  • বেসোফিল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইওসিনোফিলের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?

ঢাকা বোর্ড

  • বর্ণ নিরপেক্ষ
  • অম্লধর্মী
  • হিস্টামিন নিঃসরণ করে
  • সংখ্যায় সবচেয়ে কম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উচ্চচাপ ব্যারোরিসেপ্টরে সহায়তাকারী স্নায়ু- i. ভ্যাগাস ii. গ্লসোফ্যারিঞ্জিয়াল iii. ট্রকলিয়ার নিচের কোনটি সঠিক?

যশোর বোর্ড

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হার্ট অ্যাটাকের ঝুঁকিপূর্ণ কারণ নিচের কোনটি?

  • নিম্ন রক্তচাপ
  • রক্তে কোলেস্টেরল হ্রাস
  • তামাক সেবন
  • হৃৎপিণ্ডের আকার বৃদ্ধি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাইপার টেনশনের কারণ- i. বংশগতীয় বৈশিষ্ট্য ii. অতিরিক্ত চর্বিজাতীয় খাদ্য গ্রহণ iii. ধূমপান ও মদ্যপান নিচের কোনটি সঠিক?

বরিশাল বোর্ড

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।