উদ্দীপকের 'P [গণিত] উপাদান কীভাবে ফাইব্রিন তন্তু তৈরি হয়? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে 'P [গণিত] হলো রক্ত। রক্ত তঞ্চন প্রক্রিয়ায় ফাইব্রিন জালকে পরিণত হয়। রক্ত জমাট বাঁধার জন্য যে উপাদানগুলো মূল ভূমিকা পালন করে সেগুলো হলো— প্রোথ্রম্বিন, ফাইব্রিনোজেন, ক্যালসিয়াম আয়ন ও থ্রম্বোপ্লাস্টিন বা থ্রম্বোকাইনেজ। প্রথমত রক্তে হেপারিন থাকায় রক্তবাহে রক্ত জমাট বাঁধতে পারে না। কিন্তু যখনই রক্তপাত হয়, তখন ঐ কাটা স্থান বা ভাঙা অণুচক্রিকা থেকে থ্রম্বোপ্লাস্টিন নামক এনজাইম বের হয়। অতঃপর থ্রম্বোপ্লাস্টিন রক্তের হেপারিনকে অকেজো করে দেয় এবং রক্ত রসে অবস্থিত ক্যালসিয়াম আয়নের উপস্থিতিতে প্রোথ্রম্বিন এর সাথে বিক্রিয়া করে সক্রিয় থ্রম্বিন উৎপন্ন করে। থ্রম্বিন রক্তে অবস্থিত ফাইব্রিনোজেন নামক প্লাজমা প্রোটিনের সাথে মিলে ফাইব্রিন নামক সূত্রের সৃষ্টি করে। সূত্রগুলো পরস্পরের সাথে মিলে জালকের আকার ধারণ করে। সবশেষে ফাইব্রিন জালকে লোহিত কণিকাগুলো আটকে যায়। ফলে রক্তপ্রবাহ বন্ধ হয় এবং রক্ত জমাট বেঁধে যায়। রক্ত তঞ্চনের ধাপগুলো প্রবাহচিত্রের মাধ্যমে দেখানো হলো- ক্ষতস্থান + ভাঙা থ্রম্বোসাইট → থ্রম্বোপ্লাস্টিন + Ca2+ + নিষ্ক্রিয় প্রোথ্ৰম্বিন ↓ সক্রিয় প্রোথ্রম্বিন + ফাইব্রিনোজেন ↓ রক্ত তঞ্জন ← ফাইব্রিন জালক ← ফাইব্রিন পলিমার ←← ফাইব্রিন মনোমার
HSC Biology 2nd Paper Chapter 4: রক্ত ও সংবহন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 4: রক্ত ও সংবহন · সৃজনশীল
উদ্দীপকের 'P উপাদান কীভাবে ফাইব্রিন তন্তু তৈরি হয়? ব্যাখ্যা করো।
উদ্দীপক

Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর