উল্লিখিত বৈদ্যুতিক যন্ত্র উক্ত অসুস্থ অঙ্গকে নজরদারির মধ্যে রাখে। বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে যে বৈদ্যুতিক যন্ত্রটির কথা বলা হয়েছে তা হলো কৃত্রিম পেসমেকার। কৃত্রিম পেসমেকার অসুস্থ হৃৎপিণ্ডকে নিম্নোক্ত প্রক্রিয়ায় নজরদারির মধ্যে রাখে— কৃত্রিম পেসমেকারে জেনারেটরের কম্পিউটার-চিপ এবং হৃৎপিণ্ডে যুক্ত সেন্সরবাহী তার থাকে যা ব্যক্তির চলন, রক্তের তাপমাত্রা, শ্বসন ও বিভিন্ন শারীরিক কর্মকাণ্ড মনিটর করে। প্রয়োজনে কর্মকাণ্ডের ধারা অনুযায়ী হৃৎপিণ্ডকে তাল মিলিয়ে চলতে সাহায্য করে। এসব তথ্য কাজে লাগিয়ে পেসমেকার ঠিক করে দেয় কোন ধরনের বিদ্যুৎ তরঙ্গ লাগবে এবং কখন লাগবে। যেমন- পেসমেকার ব্যক্তির ব্যায়াম করার বিষয়টি বুঝতে পেরে হৃদস্পন্দন বাড়িয়ে দেয়। এসব উপাত্ত পেসমেকারে রক্ষিত থাকে যা দেখে চিকিৎসকেরা প্রেসমেকারে প্রয়োজনীয় পরিবর্তন আনতে পারেন। ঠিক এভাবেই কৃত্রিম পেসমেকার ব্যক্তির হৃৎপিণ্ডকে পূর্ণ নজরদারির মধ্যে রেখে ব্যক্তিকে মৃত্যুর হাত থেকে রক্ষা করে
HSC Biology 2nd Paper Chapter 4: রক্ত ও সংবহন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 4: রক্ত ও সংবহন · সৃজনশীল
উল্লিখিত বৈদ্যুতিক যন্ত্র উক্ত অসুস্থ অঙ্গকে নজরদারির মধ্যে রাখে। ব…
উদ্দীপক
Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর