উদ্দীপকে উল্লিখিত চক্রটি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত চক্রটি হলো কার্ডিয়াক চক্র । নিচে তা ব্যাখ্যা করা হলো: ১. আ্যট্রিয়ামের ডায়াস্টোল: এ সময় অ্যাট্রিয়াম দুটি প্রসারিত বা শিথিল অবস্থায় থাকে। ট্রাইকাসপিড এবং বাইকাসপিড কপাটিকা বন্ধ হয়। অ্যাট্রিয়াম-মধ্যবর্তী চাপ হ্রাস পায়, ফলে দেহের, বিভিন্ন অংশ থেকে CO2 সমৃদ্ধ রক্ত সুপিরিয়র ভেনাক্যাভা এবং ইনফিরিয়র ভেনাক্যাভা দিয়ে ডান অ্যাট্রিয়াম এবং পালমোনারি শিরা দিয়ে ফুসফুস থেকে O 2-সমৃদ্ধ রক্ত বাম অ্যাট্রিয়ামে প্রবেশ করে। এ সময় হৃৎপিণ্ডের পেশি থেকেও CO2-সমৃদ্ধ রক্ত করোনারি সাইনাসের মাধ্যমে ডান অ্যাট্রিয়ামে আসে। আাট্রিয়ামদুটি রক্তপূর্ণ হলে অ্যাট্রিয়ামের সিস্টোল ঘটে। এ দশার সময়কাল ০.৭ সেকেন্ড। ২. অ্যাট্রিয়ামের সিস্টোল: অ্যাট্রিয়ামের ডায়াস্টোল শেষ হলে প্রায় একই সাথে উভয় অ্যাট্রিয়াম সংকুচিত হয়। যদিও সংকোচনের ঢেউ প্রথমে ডান অ্যাট্রিয়ামে থেকে শুরু হয়ে বাম অ্যাট্রিয়ামে ছড়িয়ে পড়ে। ডান অ্যাট্রিয়ামে সাইনো-আযাট্রিয়াল নোড থেকে সংকোচনের সূত্রপাত ঘটে। আাট্রিয়ামের সিস্টোল ০.১ সেকেন্ড স্থায়ী হয়। ৩. ভেন্ট্রিকলের সিস্টোল: অ্যাট্রিয়ামের সিস্টোলের পরপরই (প্রায় ০.১- ০.২ সেকেন্ড পর) ভেন্ট্রিকল দুটি রক্তপূর্ণ অবস্থার সংকুচিত হয়। ট্রাইকাসপিড ও বাইকাসপিড কপাটিকা সজোরে বন্ধ হয় এবং সেমিলুনার কপাটিকা খুলে যায়। এতে লাব সদৃশ প্রথম শব্দের সৃষ্টি হয়। ভেন্ট্রিকলের মধ্যবর্তী চাপ বৃদ্ধি পায় এবং ভেন্ট্রিকল থেকে রক্ত ভেন্ট্রিকলের বাইরে নির্গত হয়। ডান ভেন্ট্রিকল থেকে CO2-সমৃদ্ধ রক্ত পালমোনারি ধমনিতে এবং বম ভেন্ট্রিকল থেকে O 2-সমৃদ্ধ রক্ত আ্যাওটায় প্রবেশ করে। এ দশার সময়কাল ০.৩ সেকেন্ড । ৪. ভেন্ট্রিকলের ডায়াস্টোল: ভেন্ট্রিকল সিস্টোলের পরপরই এর ডায়াস্টোল শুরু হয়। এ দশার সময়কাল ০.৫ সেকেন্ড। যখনই ভেন্ট্রিকল প্রসারিত হতে থাকে তখন ভেন্ট্রিকল মধ্যস্থ চাপ কমতে থাকে। ফলে আ্যাওট্টা ও পালমোনারি ধমনির রক্ত ভেন্ট্রিকলে ফিরে আসতে চায়। কিন্তু অতি দ্রুত সেমিলুনার কপাটিকা বন্ধ হয়ে যায়। এ সময় ডাব সদৃশ দ্বিতীয় শব্দ উৎপন্ন হয়।
HSC Biology 2nd Paper Chapter 4: রক্ত ও সংবহন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 4: রক্ত ও সংবহন · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত চক্রটি ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর