উদ্দীপকের শেষ লাইনটির যথার্থতা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের শেষ লাইনটি হলো ফুসফুস রক্ত পরিশোধনের উল্লেখযোগ্য প্রকোষ্ঠ । নিচে এর যথার্থতা বিশ্লেষণ করা হলো: যে সংবহনে রক্ত বাম ভেন্ট্রিকল থেকে বিভিন্ন রক্ত বাহিকার মাধ্যমে অঙ্গগুলোতে পৌছায় এবং অঙ্গগুলো থেকে ডান অ্যাট্রিয়ামে ফিরে আসে তাকে সিস্টেমিক সংবহন বলে। সব সিস্টেমিক ধমনির উদ্ভব হয় অ্যাওর্টা বা মহাধমনি থেকে, আর অ্যাওর্টার উদ্ভব ঘটে বাম ভেন্ট্রিকল থেকে। হৃৎপিন্ডের সংকোচনের ফলে বাম ভেন্ট্রিকল থেকে রক্ত প্রথমে আ্যাওর্টার ভিতর দিয়ে ধমনিতে প্রবেশ করে। পরে দেহের বিভিন্ন টিস্যু ও অঙ্গের ধমনিকা ও কৈশিকনালির রক্ত জালিকার ভিতর দিয়ে প্রবাহিত হয়। সব শিরার রক্ত পরে সুপিরিয়র ভেনাক্যাভা (উর্ধ্ব মহাশিরা) ও ইনফিরিয়র ভেনাক্যাভা (নিম্ন মহাশিরা) দিয়ে হৃৎপিণ্ডের ডান অ্যাট্রিয়ামে প্রবেশ করে। ডান অ্যাট্রিয়াম থেকে রক্ত ডান ভেন্ট্রিকল প্রবেশ করে। এভাবে সিস্টেমিক সংবহন সমাপ্ত হয়। হৃৎপিণ্ড থেকে রক্ত প্রবাহিত হয়ে পুনরায় হৃৎপিণ্ডে ফেরত আসতে সিস্টেমিক সংবহনের সময় লাগে ২৫-৩০ সেকেন্ড ৷ পালমোনারি সংবহনের শুরু হয় পালমোনারি ধমনি থেকে, আর পালমোনারি ধমনির উদ্ভব ঘটে ডান ভেন্ট্রিকল থেকে । ডান ভেন্ট্রিকল সংকোচনের ফলে কার্বন ডাইঅক্সাইড-সমৃদ্ধ রক্ত পালমোনারি ধমনিতে প্রবেশ করে। এরপর রক্ত ধমনিকা হয়ে ফুসফুসের আ্যালভিওলাসের চারপাশে অবস্থিত কৈশিকনালিতে উপস্থিত করে। কৈশিকনালি থেকে অক্সিজেনসমৃদ্ধ রক্ত পুনরায় ক্ষুদ্রতর শিরা বা ভেনিউল এবং অবশেষে ৪টি (প্রতি ফুসফুস থেকে ২টি) পালমোনারি শিরার মাধ্যমে বাম আাট্রিয়ামে ফেরত আসে। ডান ভেন্ট্রিকল 🡪পালমোনারি ধমনি🡪 ফুসফুস🡪 পালমোনারি শিরা🡪 বাম অ্যাট্রিয়াম🡪 বাম ভেন্ট্রিকল
HSC Biology 2nd Paper Chapter 4: রক্ত ও সংবহন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 4: রক্ত ও সংবহন · সৃজনশীল
উদ্দীপকের শেষ লাইনটির যথার্থতা বিশ্লেষণ কর।
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর