উদ্দীপকে উল্লিখিত অঙ্গটির গঠন ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের উল্লিখিত অঙ্গটি হলো মাছের বায়ুথলি, যা পানিতে দেহের ভারসাম্য বজায় রাখতে ও শ্বসনে ভূমিকা রাখে। বায়ুথলি হলো পাতলা পর্দা বিশিষ্ট একটি থলে, যা মাছের দেহের ভেতরে পাকস্থলির নিচে ও মেরুদণ্ডের উপরে অবস্থান করে। এটি দেখতে চকচকে সাদা থলের মতো এবং বিভিন্ন ধরনের গ্যাসে পূর্ণ থাকে। এটি একটি আড়াআড়ি ভাঁজ দিয়ে সামনের দিকে ছোট ও পেছনে বড় প্রকোষ্ঠে বিভক্ত। দুটি প্রকোষ্ঠের মাঝখানে একটি গভীর খাঁজ রয়েছে। সম্মুখ প্রকোষ্ঠ একটি সরু নল দিয়ে অন্ননালির সাথে যুক্ত থাকে। বায়ুথলির সম্মুখ প্রকোষ্ঠের এপিথেলিয় আবরণ একটি লালাগ্রন্থি গঠন করে। এ লালাগ্রন্থিতে ঘনসন্নিবিষ্ট অসংখ্য কৈশিকনালি নিয়ে কতগুলো রেটি মিরাবিলি গঠিত হয়। বায়ুথলি ও অন্ননালি সংযোগকারী নলকে নিউম্যাটিক নালি বলে, যা অন্তকর্ণের ওয়েবেরিয়ান অসিকলের সাথে যুক্ত থাকে। বায়ুথলির প্রাচীর দ্বিস্তরী, বাইরেরটা টিউনিকা এক্সটার্না এবং ভেতরেরটা টিউনিকা ইন্টারনা নামে পরিচিত।
HSC Biology 2nd Paper Chapter 4: রক্ত ও সংবহন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 4: রক্ত ও সংবহন · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত অঙ্গটির গঠন ব্যাখ্যা করো।
উদ্দীপক
Combined · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর