শেয়ারFacebookWhatsApp

A এবং B রক্তবাহিকাগুলো ব্যতিক্রমধর্মী ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'A [গণিত] হলো পালমোনারি শিরা এবং 'B [গণিত] হলো পালমোনারি ধমনি। অন্যান্য রক্তবাহিকার তুলনায় এরা কিছুটা ব্যতিক্রমধর্মী। নিচে এর ব্যাখ্যা করা হলো- মানুষের বাম ও ডান ফুসফুস লোবের কৈশিক জালক থেকে দুটি করে মোট চারটি পালমোনারি শিরা উৎপন্ন হয়। অর্থাৎ উদ্দীপকের A পালমোনারি শিরাকেই নির্দেশ করেছে। পালমোনারি শিরা অন্যান্য শিরার মতো CO₂ যুক্ত রক্ত পরিবহন করে না বরং এরা O₂ যুক্ত রক্ত ফুসফুস থেকে হৃৎপিন্ডের বাম অলিন্দে নিয়ে আসে। হৃৎপিন্ডের ডান নিলয় থেকে উৎপন্ন হয়ে ধমনিতন্ত্রের যে অংশে CO₂ সমৃদ্ধ রক্ত ফুসফুসে পরিবহন করে তাই হলো পালমোনারি ধমনি, যা চিত্রে উল্লিখিত 'B [গণিত] এর সাথে সাদৃশ্যপূর্ণ। পালমোনারি ধমনি অন্যান্য ধমনির মতো O₂ যুক্ত রক্ত পরিবহন না করে বরং CO₂ যুক্ত রক্ত পরিবহন করে। উপরে উল্লিখিত আলোচনার মাধ্যমে এটি সুস্পষ্টতই প্রতীয়মান হয় যে, পালমোনারি শিরা ও পালমোনারি ধমনি অন্যান্য ধমনি ও শিরার হতে ব্যতিক্রমধর্মী।

HSC Biology 2nd Paper Chapter 4: রক্ত ও সংবহন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 2nd Paper · Chapter 4: রক্ত ও সংবহন · সৃজনশীল

A এবং B রক্তবাহিকাগুলো ব্যতিক্রমধর্মী ব্যাখ্যা করো।

Jessore · 2019

উত্তর

প্রতি হৃদস্পন্দনের সময় হৃৎপিণ্ডের সংকোচনই হলো সিস্টোল।

উত্তর

পর্যাপ্ত পরিমাণ অক্সিজেনসমৃদ্ধ রক্ত সরবরাহের অভাবে হৃদপেশির ধ্বংস বা মরে যাওয়াকে হার্ট অ্যাটাক বলে। যখন কারো হৃদযন্ত্রের কোনো অংশে রক্ত জমাট বাঁধার কারণে রক্তপ্রবাহ বন্ধ হয়ে যায় কিংবা বাধাগ্রস্থ হয় তখন হার্ট অ্যাটাকের মতো অবস্থা সৃষ্টি হয়।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত 'AA^{\prime} হলো পালমোনারি শিরা এবং 'BB^{\prime} হলো পালমোনারি ধমনি। অন্যান্য রক্তবাহিকার তুলনায় এরা কিছুটা ব্যতিক্রমধর্মী। নিচে এর ব্যাখ্যা করা হলো- মানুষের বাম ও ডান ফুসফুস লোবের কৈশিক জালক থেকে দুটি করে মোট চারটি পালমোনারি শিরা উৎপন্ন হয়। অর্থাৎ উদ্দীপকের A পালমোনারি শিরাকেই নির্দেশ করেছে। পালমোনারি শিরা অন্যান্য শিরার মতো CO₂ যুক্ত রক্ত পরিবহন করে না বরং এরা O₂ যুক্ত রক্ত ফুসফুস থেকে হৃৎপিন্ডের বাম অলিন্দে নিয়ে আসে। হৃৎপিন্ডের ডান নিলয় থেকে উৎপন্ন হয়ে ধমনিতন্ত্রের যে অংশে CO₂ সমৃদ্ধ রক্ত ফুসফুসে পরিবহন করে তাই হলো পালমোনারি ধমনি, যা চিত্রে উল্লিখিত 'BB^{\prime} এর সাথে সাদৃশ্যপূর্ণ। পালমোনারি ধমনি অন্যান্য ধমনির মতো O₂ যুক্ত রক্ত পরিবহন না করে বরং CO₂ যুক্ত রক্ত পরিবহন করে। উপরে উল্লিখিত আলোচনার মাধ্যমে এটি সুস্পষ্টতই প্রতীয়মান হয় যে, পালমোনারি শিরা ও পালমোনারি ধমনি অন্যান্য ধমনি ও শিরার হতে ব্যতিক্রমধর্মী।

উত্তর

উদ্দীপকে চার প্রকোষ্ঠবিশিষ্ট হৃৎপিণ্ডের মাধ্যমে দ্বিচক্রী রক্ত সংবহন প্রদর্শিত হয়েছে। নিচে এর যথোপযুক্ত কারণসহ বিশ্লেষণ করা হলো- যে রক্ত সংবহনতন্ত্রে রক্ত সমগ্র দেহে একবার পরিপূর্ণ চক্র সম্পন্ন করার পূর্বে হৃৎপিণ্ড দিয়ে দুবার প্রবাহিত হয় তাকে দ্বিচক্রী রক্তসংবহন বলে। উদ্দীপকের চার প্রকোষ্ঠী হৃৎপিণ্ডে ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরার CO₂ সমৃদ্ধ রক্ত ডান অলিন্দে প্রবেশ করে। একই সময়ে দুটি পালমোনারি শিরার মাধ্যমে O₂ সমৃদ্ধ রক্ত ফুসফুস হতে বাম অলিন্দে প্রবেশ করে। অলিন্দদ্বয়ের যুগপৎ সংকোচনের ফলে এর অভ্যন্তরে রক্তচাপ বেড়ে যায়, ফলে উহাদের মধ্যকার কপাটিকাসমূহ খুলে গিয়ে রক্ত ডান অলিন্দ থেকে ডান নিলয় ও বাম অলিন্দ থেকে বাম নিলয়ে প্রবেশ করে। নিলয়দ্বয় রক্ত দ্বারা পূর্ণ হলে এর সংকোচন ক্রিয়া শুরু হয়। এসময় এদের কপাটিকাদ্বয় বন্ধ থাকার ফলে ডান নিলয় থেকে CO₂ সমৃদ্ধ রক্ত পালমোনারি ধমনিতে ও বাম নিলয় থেকে ০₂ সমৃদ্ধ রক্ত মহাধমনিতে প্রবেশ করে। পালমোনারি ধমনির CO₂ সমৃদ্ধ রক্ত ফুসফুসে গিয়ে পরিশোধিত হয়ে O₂ সমৃদ্ধ হয় ও তা পালমোনারি শিরার মাধ্যমে হৃৎপিণ্ডে বাম অলিন্দে ফিরে আসে। অপরদিকে, মহাধমনি থেকে ০₂ সমৃদ্ধ রক্ত বিভিন্ন শাখা প্রশাখার মাধ্যমে দেহের বিভিন্ন কলা ও তন্ত্রের কৈশিক নালিতে প্রবেশ করে O₂ বিমুক্ত করে ও CO₂ সমৃদ্ধ হয়। পরিশেষে বিভিন্ন শিরার মাধ্যমে তা হৃৎপিণ্ডের ডান অলিন্দে ফিরে আসে। উপরিউক্ত আলোচনায় এটি সুস্পষ্টতই প্রতীয়মান হয় যে, এক্ষেত্রে পুরো সংবহন হৃৎপিণ্ডে দু'বার প্রবাহিত হয় অর্থাৎ এতে দ্বিচক্রী সংবহন প্রদর্শিত হয়েছে।
HSCBiology 2nd PaperChapter 4: রক্ত ও সংবহন
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.কোনটি বর্ণ নিরপেক্ষ?

  • ইওসিনোফিল
  • বেসোফিল
  • এরিথ্রোসাইট
  • নিউট্রোফিল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের কোনটি অদানাদার শ্বেত রক্তকণিকা?

বরিশাল বোর্ড

  • ইওসিনোফিল
  • মনোসাইট
  • বেসোফিল
  • নিউট্রোফিল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ডান অলিন্দ ও ডান নিলয়ের মাঝে কী ভালভ থাকে?

  • বাইকাসপিড
  • ট্রাইকাসপিড
  • ইউস্টেশিয়ান
  • সেমিলুনার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.স্বয়ংক্রিয়ভাবে হৃদস্পন্দনের গতি ঠিক রাখে কোনটি?

  • Rate-responsive Pacemaker
  • Pump-Oxygenerator
  • Dual-Chamber Pacemaker
  • Single Chamber Pacemaker

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মানবদেহে লোহিত কণিকার আয়ুষ্কাল কতদিন?

  • ৯০ দিন
  • ১২০ দিন
  • ১৫০ দিন
  • ১৮ দিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.অণুচক্রিকার কাজ কোনটি?

  • অ্যান্টিবডি উৎপন্ন করা
  • অম্ল ও ক্ষারের সমতা রক্ষা
  • হিস্টামিন নিঃসৃত করে
  • রক্ত জমাটে সহায়তা করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কোন রোগে হৃদপিণ্ড বড় হয়ে যায়?

সিলেট বোর্ড

  • রিউম্যাটিক হৃদরোগ
  • পেরিকার্ডাইটিস
  • কার্ডিওমায়োপ্যাথি
  • কার্ডিওমেগালি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোনটি অদানাদার শ্বেত কণিকা?

  • নিউট্রোফিল
  • মনোসাইট
  • ইউসিনোফিল
  • বেসোফিল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইওসিনোফিলের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?

ঢাকা বোর্ড

  • বর্ণ নিরপেক্ষ
  • অম্লধর্মী
  • হিস্টামিন নিঃসরণ করে
  • সংখ্যায় সবচেয়ে কম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উচ্চচাপ ব্যারোরিসেপ্টরে সহায়তাকারী স্নায়ু- i. ভ্যাগাস ii. গ্লসোফ্যারিঞ্জিয়াল iii. ট্রকলিয়ার নিচের কোনটি সঠিক?

যশোর বোর্ড

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হার্ট অ্যাটাকের ঝুঁকিপূর্ণ কারণ নিচের কোনটি?

  • নিম্ন রক্তচাপ
  • রক্তে কোলেস্টেরল হ্রাস
  • তামাক সেবন
  • হৃৎপিণ্ডের আকার বৃদ্ধি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাইপার টেনশনের কারণ- i. বংশগতীয় বৈশিষ্ট্য ii. অতিরিক্ত চর্বিজাতীয় খাদ্য গ্রহণ iii. ধূমপান ও মদ্যপান নিচের কোনটি সঠিক?

বরিশাল বোর্ড

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।