চিত্রে দ্বিচক্রী রক্ত সংবহন প্রদর্শিত হয়েছে- বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে চার প্রকোষ্ঠবিশিষ্ট হৃৎপিণ্ডের মাধ্যমে দ্বিচক্রী রক্ত সংবহন প্রদর্শিত হয়েছে। নিচে এর যথোপযুক্ত কারণসহ বিশ্লেষণ করা হলো- যে রক্ত সংবহনতন্ত্রে রক্ত সমগ্র দেহে একবার পরিপূর্ণ চক্র সম্পন্ন করার পূর্বে হৃৎপিণ্ড দিয়ে দুবার প্রবাহিত হয় তাকে দ্বিচক্রী রক্তসংবহন বলে। উদ্দীপকের চার প্রকোষ্ঠী হৃৎপিণ্ডে ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরার CO₂ সমৃদ্ধ রক্ত ডান অলিন্দে প্রবেশ করে। একই সময়ে দুটি পালমোনারি শিরার মাধ্যমে O₂ সমৃদ্ধ রক্ত ফুসফুস হতে বাম অলিন্দে প্রবেশ করে। অলিন্দদ্বয়ের যুগপৎ সংকোচনের ফলে এর অভ্যন্তরে রক্তচাপ বেড়ে যায়, ফলে উহাদের মধ্যকার কপাটিকাসমূহ খুলে গিয়ে রক্ত ডান অলিন্দ থেকে ডান নিলয় ও বাম অলিন্দ থেকে বাম নিলয়ে প্রবেশ করে। নিলয়দ্বয় রক্ত দ্বারা পূর্ণ হলে এর সংকোচন ক্রিয়া শুরু হয়। এসময় এদের কপাটিকাদ্বয় বন্ধ থাকার ফলে ডান নিলয় থেকে CO₂ সমৃদ্ধ রক্ত পালমোনারি ধমনিতে ও বাম নিলয় থেকে ০₂ সমৃদ্ধ রক্ত মহাধমনিতে প্রবেশ করে। পালমোনারি ধমনির CO₂ সমৃদ্ধ রক্ত ফুসফুসে গিয়ে পরিশোধিত হয়ে O₂ সমৃদ্ধ হয় ও তা পালমোনারি শিরার মাধ্যমে হৃৎপিণ্ডে বাম অলিন্দে ফিরে আসে। অপরদিকে, মহাধমনি থেকে ০₂ সমৃদ্ধ রক্ত বিভিন্ন শাখা প্রশাখার মাধ্যমে দেহের বিভিন্ন কলা ও তন্ত্রের কৈশিক নালিতে প্রবেশ করে O₂ বিমুক্ত করে ও CO₂ সমৃদ্ধ হয়। পরিশেষে বিভিন্ন শিরার মাধ্যমে তা হৃৎপিণ্ডের ডান অলিন্দে ফিরে আসে। উপরিউক্ত আলোচনায় এটি সুস্পষ্টতই প্রতীয়মান হয় যে, এক্ষেত্রে পুরো সংবহন হৃৎপিণ্ডে দু'বার প্রবাহিত হয় অর্থাৎ এতে দ্বিচক্রী সংবহন প্রদর্শিত হয়েছে।
HSC Biology 2nd Paper Chapter 4: রক্ত ও সংবহন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 4: রক্ত ও সংবহন · সৃজনশীল
চিত্রে দ্বিচক্রী রক্ত সংবহন প্রদর্শিত হয়েছে- বিশ্লেষণ করো।
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর