উদ্দীপকের উল্লেখিত অঙ্গটির নিয়ন্ত্রণে নোড ও পেশির ভূমিকা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের উল্লেখিত অঙ্গটি হলো হৃদপিণ্ড। হৃদপিন্ডের নিয়ন্ত্রণের নোড ও পেশীয় ভূমিকা বিশ্লেষণ করা হলো। নোডের ভূমিকা: ১.সাইনো-আ্যট্রিয়াল নোড (SAN): SAN থেকে সৃষ্ট একটি অ্যাকশন পটেনশিয়াল ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে হার্টবিট শুরু হয়। এই অ্যাকশন পটেনশিয়াল শরীরের সাথে সাথে স্নায়ু উদ্দীপনায় অনুরূপ উত্তেজনা একটি ছোট তরঙ্গ হৃদপেশির দিকে অতিক্রান্ত হয়। এটি অ্যাট্রিয়ামের প্রাচীরের ছড়িয়ে অ্যাট্রিয়ামের সংকোচন ঘটায়। SAN-কে পেসমেকার বলে কারণ প্রতিটি উত্তেজনায় তরঙ্গ এখানে সৃষ্টি হয় এবং পরবর্তী উত্তেজনার তরঙ্গ এর উদ্দীপক হিসেবেও কাজ করে। ২.অ্যাট্রিও-ভেন্ট্রিকুলার নোড (AVN): AV ব্যান্ডেল এর মাধ্যমে হৃদউদ্দীপনার ঢেউ অ্যাক্টিয়াম থেকে ভেন্ট্রিকলে প্রবাহিত হয়। SAN থেকে AVN এ উদ্দীপনার ঢেউ পরিবহনে ০.১৫ সেকেন্ড দেরি হয়। অর্থাৎ ভেন্ট্রিকুলার সিস্টোল শুরুর আগে অ্যাট্রিয়াল সিস্টোল সম্পন্ন হয়। ৩.ব্যান্ডল অব হিজ: হৃদপিন্ডের এই বিশেষ টিস্যুটি AV নোড থেকে উৎপন্ন হয়ে প্রাচীরের পশ্চাৎ ভাগ পর্যন্ত বিস্তৃত এবং ডানও বাম শাখায় বিভক্ত হয়ে ভেন্ট্রিকলের পারকিঞ্জি তন্তুতে মিলিত হয়। এটি AV নোড থেকে উদ্দীপনা গ্রহণ করে এবং ভেন্ট্রিকলের প্রাচীরে সঞ্চারিত করে। ৪.পারকিঞ্জি তন্তু: এ তন্তুগুলো বান্ডল অব হিজ থেকে উৎপন্ন হয়ে ভেন্ট্রিকলের প্রাচীরের জালক সৃষ্টি করে। বান্ডল অব হিজ থেকে প্রাপ্ত উদ্দীপনা পারকিঞ্জি তন্তুর মাধ্যমে ভেন্ট্রিকলের প্রাচীরে ছড়িয়ে পড়ে ভেন্ট্রিকল দুটির সংকোচন ঘটায়। হৃদপিন্ডের বিশেষ সাহায্যকারী টিসুগুলোর মাধ্যমে বৈদ্যুতিক তরঙ্গ প্রবাহের অনুকরণটি নিম্নরূপ: SA নোড >AV নোড> ব্যান্ডল অব হিজ>পারকিঞ্জি তন্তু পেশির ভূমিকা: হৃদপিণ্ডের প্রাচীর এক বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি, হৃদপেশি দ্বারা গঠিত। এ পেশির সংকোচন-প্রসারণ মানুষের ইচ্ছাধীন নয়। * হৃদপেশির অনন্য গঠন এর সংকোচন-প্রসারণশীলতা উদ্দীপনা গ্রহণ । হৃদপিণ্ডের পেশিগুলো তিনটি স্তরে বিন্যস্ত থাকে। যেমন- ১. এপিকার্ডিয়াম: এটি হৃদপিণ্ডের দেয়ালের সবচেয়ে বাইরের স্তর ৷ এ স্তরে বিক্ষিপ্তভাবে চর্বি লেগে থাকে। ২. মায়োকার্ডিয়াম: মধ্যবর্তী এ স্তরটির পেশি দৃঢ় প্রকৃতির এবং এগুলো হৃদপিণ্ড সংকোচন-প্রসারণে সক্রিয় ভূমিকা রাখে। ৩. এন্ডোকার্ডিয়াম: সবচেয়ে ভেতরের এই স্তরটি হৃদপিপ্তকে বিভিন্ন প্রকোষ্ঠে বিভক্ত করে, হৃদপিণ্ডের কপাটিকাসমূহকে ঢেকে রাখে এবং প্রধান রক্ত বাহিকার আন্ত:আবরণীর সাথে অবিচ্ছিন্ন সংযোগ ঘটায় ।
HSC Biology 2nd Paper Chapter 4: রক্ত ও সংবহন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 4: রক্ত ও সংবহন · সৃজনশীল
উদ্দীপকের উল্লেখিত অঙ্গটির নিয়ন্ত্রণে নোড ও পেশির ভূমিকা বিশ্লেষণ কর।
উদ্দীপক
Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর