উদ্দীপকের আলোকে রুই মাছের ভেনাস হৃদপিন্ডের নামকরণের সার্থকতা বিচার কর।
উত্তর: রুই মাছের হৃদপিন্ড কে ভেনাস হার্ট বা শিরা হৃদপিণ্ড বলা হয়। হৃদপিন্ডের মধ্য দিয়ে কেবল কার্বন ডাই-অক্সাইড সমৃদ্ধ রক্তবাহিত হয় বলে রুই মাছের হৃদপিণ্ডকে ভেনাস হার্ট বার শিরা হৃদপিণ্ড বলে। এটি একটি এক চক্রের হৃদপিণ্ড। সংকোচন ও প্রসারণ এর মাধ্যমের হৃদপিণ্ড রক্ত পরিবহন করে। কপাটিকা সমূহে নিয়ন্ত্রণের ফলে হৃদপিণ্ডের প্রকোষ্ঠগুলোর মধ্যে রক্ত সংবহনের একমুখীতা দেখা যায়। হৃদপিণ্ড থেকে কেবল কার্বন-ডাই-অক্সাইড সমৃদ্ধ রক্ত একমুখী প্রবাহে অক্সিজেন সমৃদ্ধ হওয়ার জন্য ফুলকায় প্রেরিত হয়। এবং ফুলকা থেকে সারা দেহ হয়ে হৃদপিণ্ডে ফিরে আসে। একটি ছন্দময় তালে হৃদপিন্ডের বিভিন্ন অংশ নির্দিষ্ট সময় পর পর সংকুচিত হয়। সর্বপ্রথম সাইনাস ভেনোসাস এর সংকোচন ঘটে । এরপর পর্যায়ক্রমে এট্রিয়াম, ভেন্ট্রিকল,বাল্ব াস আর্টারিওসাস সংকুচিত হয়। হৃদপিন্ডের প্রতিবার সংকোচনকে সিস্টোল এবং প্রসারণকে ডায়াস্টল বলে। এই হৃদপিন্ডের বিভিন্ন কপাটিকা রক্তের একমুখি প্রবাহ নিশ্চিত করে। রক্তের গতিপথ: সাইনাস ভেনেসাস—>অ্যাট্রিয়াম—>ভেন্ট্রিকল—>বাল্বাস আর্টারিওসাস তাই বলা যায় যে রুই মাছের হৃদপিণ্ডকে ভেনাস হার্ট বলার সার্থকতা রয়েছে।
HSC Biology 2nd Paper Chapter 4: রক্ত ও সংবহন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 4: রক্ত ও সংবহন · সৃজনশীল
উদ্দীপকের আলোকে রুই মাছের ভেনাস হৃদপিন্ডের নামকরণের সার্থকতা বিচার কর।
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর