উদ্দীপক সংশ্লিষ্ট রক্তকণিকার গঠন বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকের সংশ্লিষ্ট রক্তকণিকাটি হল লোহিত রক্তকণিকা বা এরিথ্রোসাইট। মানবদেহে তিন ধরনের রক্ত কণিকা বিদ্যমান। ১)লোহিত রক্তকণিকা, ২)শ্বেত রক্তকণিকা, ৩)অণুচক্রিকা। এর মধ্যে লোহিত রক্তকণিকা অন্যতম একটি গুরুত্বপূর্ণ রক্তকণিকা। এর গঠন নিম্নরুপ- লোহিত রক্ত কণিকার রক্তরসে ভাসমান, গোল দ্বি- অবতল চাকতির মত। এরা নিউক্লিয়াসবিহীন কিন্তু অক্সিজেনবাহী হিমোগ্লোবিন যুক্ত লাল বর্ণের কণিকা। এদের গড় ব্যাস ৭.৩মাইক্রো মিটার, গড় স্থুলতা ২.২ মাইক্রো মিটার।কিনারা মধ্যাভাগ অপেক্ষা পাতলা। অস্থিমজ্জার স্টেম কোষ থেকে লোহিত রক্তকণিকা উদ্ভূত হয়। ভ্রুনদেহে এর সংখ্যা ৮০-৯০লাখ,শিশুদেহে ৬০-৭০ লাখ ,পূর্ণবয়স্ক পুরুষে ৫০-৫৪ লাখ এবং মহিলাদের দেহে ৪৪-৪৮ লাখ। রাসায়নিকভাবে লোহিত রক্তকণিকার ৬০-৭০% পানি এবং ৩০-৪০% কঠিন পদার্থ। কঠিন পদার্থের মধ্যে প্রায় ৯০% হিমোগ্লোবিন। অবশিষ্ট১০% প্রোটিন, ফসফোলিপিড, কোলেস্টেরল, অজৈব লবণ, পটাশিয়াম ইত্যাদি। প্রতি ১০০ মিলিলিটার রক্তে প্রায় ১৬ গ্রাম হিমোগ্লোবিন থাকে। এভাবে লোহিত রক্তকনিকা গঠিত হয়।
HSC Biology 2nd Paper Chapter 4: রক্ত ও সংবহন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 4: রক্ত ও সংবহন · সৃজনশীল
উদ্দীপক সংশ্লিষ্ট রক্তকণিকার গঠন বর্ণনা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর