উল্লেখিত প্রক্রিয়াটি অনিয়মিত হলে কৃত্রিম যন্ত্রের সাহায্যে -কীভাবে আবার স্বাভাবিক রাখা যায়- আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত বিশেষ অঙ্গটি হলো হৃৎপিণ্ড। এ অঙ্গটির দ্বারা স্বয়ংক্রিয় স্পন্দন সৃষ্টির প্রক্রিয়া ব্যাহত হলে কৃত্রিম যন্ত্র অর্থাৎ কৃত্রিম পেসমেকারের মাধ্যমে হৃৎপিণ্ডের কার্যক্রম স্বাভাবিক রাখা যায়।নিচে তা বিশ্লেষণ করা হলো- হৃৎপিণ্ডে বাইরের কোনো উদ্দীপনা ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে হৃদস্পন্দন সম্পন্ন হয়। এ প্রক্রিয়াটি ব্যাহত হলে দেহে কম্পিউটারাইজড বৈদ্যুতিক যন্ত্র তথা কৃত্রিম পেসমেকার স্থাপন করা হয়। অসুস্থ ও দুর্বল হৃৎপিণ্ডে বিদ্যুৎ তরঙ্গ সৃষ্টি করে স্বাভাবিক স্পন্দন হার ফিরিয়ে আনার ও নিয়ন্ত্রণের উদ্দেশ্যে বুকে বা উদরের চামড়ার নিচে পেসমেকার নামক এই ছোট যন্ত্রকে স্থাপন করা হয়। একটি লিথিয়াম ব্যাটারি, কম্পিউটারাইজড জেনারেটর ও শীর্ষে সেন্সরযুক্ত কতগুলো তার নিয়ে একটি পেসমেকার গঠিত হয়। সেন্সরগুলোকে ইলেকট্রোড বলে। ব্যাটারি জেনারেটরকে শক্তি সরবরাহ করে। এ দুটি জিনিস একটি পাতলা ধাতব বাক্সে আবৃত থাকে। তারগুলোর সাহায্যে জেনারেটরকে হৃৎপিণ্ডের সঙ্গে যুক্ত করা হয়। ইলেকট্রোডগুলো হৃৎপিন্ডের বৈদ্যুতিক কর্মকাণ্ড শনাক্ত করে তারের মাধ্যমে জেনারেটরে প্রেরণ করে। যখন পেসমেকারটি হৃদস্পন্দন খুঁজে না পায়, তখন এটি সংক্ষিপ্ত ক্ষুদ্র ভোল্টের স্পন্দন দ্বারা নিলয়কে উত্তেজিত করে গতি সঞ্চার করে। ফলে হৃদস্পন্দন স্বাভাবিক থাকে।
HSC Biology 2nd Paper Chapter 4: রক্ত ও সংবহন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 4: রক্ত ও সংবহন · সৃজনশীল
উল্লেখিত প্রক্রিয়াটি অনিয়মিত হলে কৃত্রিম যন্ত্রের সাহায্যে -কীভাবে …
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর

উত্তর