উদ্দীপকের 'Z [গণিত] অংশে যদি দীর্ঘ সময় পর্যন্ত রক্ত সরবরাহ না হয় তাহলে কী কী সমস্যা দেখা যায়?
উত্তর: উদ্দীপকে উল্লেখিত "Z" অংশটি হলো মানব হৃৎপিণ্ড। হৃৎপিণ্ডে দীর্ঘ সময় পর্যাপ্ত রক্ত সরবরাহ না হলে বা অক্সিজেন ও পুষ্টি ঘাটতি হলে অনেক গুরুতর শারীরিক সমস্যা দেখা দিতে পারে। নিচে প্রধান সমস্যাগুলো উল্লেখ করা হলো- ১. ইসকেমিয়া: হৃৎপিণ্ডের পেশিতে পর্যাপ্ত রক্ত না পৌঁছালে তা অক্সিজেনের অভাবে দুর্বল হয়ে পড়ে, যাকে মায়োকার্ডিয়াল ইসকেমিয়া বলে। ২. অ্যানজাইনা: এটি বুকে চাপ বা ব্যথা হিসেবে অনুভূত হয়। সাধারণত শারীরিক পরিশ্রম বা মানসিক চাপের সময় দেখা যায়। ৩. হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফার্কশন: যখন সম্পূর্ণ রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। তখন হৃদপেশি মৃত হয়ে যেতে পারে। এটি অত্যন্ত গুরুতর ও প্রাণঘাতী হতে পারে। ৪. হর্ট ফেইলিউর: দীর্ঘমেয়াদে রক্ত স্বল্পতা থাকলে হৃৎপিণ্ড তার স্বাভাবিক পাম্পিং ক্ষমতা হারাতে পারে, ফলে ফুসফুস ও শরীরের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গে পানি জমে যেতে পারে। ৫. আচমকা হৃদস্পন্দন বন্ধ হওয়া: হটাৎ করে হৃৎপিণ্ড স্পন্দন বন্ধ হয়ে গেলে রক্ত চলাচল থেমে যায় এবং তাৎক্ষণিক চিকিৎসা না পেলে মৃত্যু হতে পারে। ৬. অঙ্গ-প্রত্যঙ্গের কার্যক্ষমতা হ্রাস: হৃৎপিণ্ড পর্যাপ্ত রক্ত পাম্প না করলে কিডনি, মস্তিষ্কসহ অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ অকেজো হতে শুরু করে।
HSC Biology 2nd Paper Chapter 4: রক্ত ও সংবহন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 4: রক্ত ও সংবহন · সৃজনশীল
উদ্দীপকের 'Z অংশে যদি দীর্ঘ সময় পর্যন্ত রক্ত সরবরাহ না হয় তাহলে কী…
উদ্দীপক

Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর