শেয়ারFacebookWhatsApp

'X [গণিত] ও 'Y [গণিত] এর আলোকে উদ্দীপকের সংবহন প্রক্রিয়া বর্ণনা কর।

উত্তর: উদ্দীপকে উল্লেখিত "X" ও "Y" দ্বারা যথাক্রমে ফুসফুস এবং দেহ থেকে রক্ত সংবহনকে বুঝানো হয়েছে। অর্থাৎ চার প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ডের মাধ্যমে দ্বিচক্রী রক্তসংবহন দেখানো হয়েছে। এ ধরনের সংবহনকে দুইভাবে বিশ্লেষিত করা হয়। যথা- ১. পালমোনারি সংবহন এবং ২. সিস্টেমিক সংবহন। নিচে সংবহন প্রক্রিয়াগুলো বর্ণনা করা হলো- ১. পালমোনারি সংবহন: যে রক্ত সংবহনতন্ত্রে সমগ্র দেহে একবার পরিপূর্ণ চক্র সম্পন্ন করার পূর্বে হৃৎপিণ্ড দিয়ে দুবার প্রবাহিত হয় তাকে দ্বিচক্রী রক্তসংবহন বলে। উদ্দীপকের চার প্রকোষ্ঠী হৃৎপিণ্ডে ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরার [গণিত] সমৃদ্ধ রক্ত ডান অলিন্দে প্রবেশ করে। একই সময়ে দুটি পালমোনারি শিরার মাধ্যমে [গণিত] সমৃদ্ধ রক্ত ফুসফুস হতে বাম অলিন্দে প্রবেশ করে। অলিন্দদ্বয়ের যুগপৎ সংকোচনের ফলে এর অভ্যন্তরে রক্তচাপ বেড়ে যায়, ফলে উহাদের মধ্যকার কপাটিকাসমূহ খুলে গিয়ে রক্ত ডান অলিন্দ থেকে ডান নিলয় ও বাম অলিন্দ থেকে বাম নিলয়ে প্রবেশ করে। নিলয়দ্বয় রক্ত দ্বারা পূর্ণ হলে এর সংকোচন ক্রিয়া শুরু হয়। এসময় এদের কপাটিকাদ্বয় বন্ধ থাার ফলে ডান নিলয় থেকে [গণিত] সমদ্ধ রক্ত পালমোনারি ধমনিত ও বাম নিলয় থেক [গণিত] সমৃদ্ধ রক্ত মহাধমনিতে প্রবেশ করে। পালােনারি ধমনির [গণিত] সমৃদ্ধ রক্ত ফুসফুসে গিয়ে পরিশোধিত হয়ে [গণিত] সমৃদ্ধ হয় ও পালমোনারি শিরার মাধ্যমে হৃৎপিণ্ডে বাম অলিন্দে ফিরে আসে। ২. সিস্টেমিক সংবহন: মহাধমনি থেকে O₂ সমৃদ্ধ রক্ত বিভিন্ন শাখা প্রশাখার মাধ্যমে দেহের বিভিন্ন কলা ও তন্ত্রের কৈশিক নালিতে প্রবেশ করে [গণিত] বিমুক্ত করে ও [গণিত] সমৃদ্ধ হয়। পরিশেষে বিভিন্ন শিরার মাধ্যমে তা হৃৎপিণ্ডের ডান অলিন্দে ফিরে আসে। উপরিউক্ত আলোচনায় এটি সুস্পষ্টতই প্রতীয়মান হয় যে, এক্ষেত্রে পুরো সংবহন হৃৎপিণ্ডে দু'বার প্রবাহিত হয় অর্থাৎ এতে দ্বিচক্রী সংবহন প্রদর্শিত হয়েছে।

HSC Biology 2nd Paper Chapter 4: রক্ত ও সংবহন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 2nd Paper · Chapter 4: রক্ত ও সংবহন · সৃজনশীল

'X ও 'Y এর আলোকে উদ্দীপকের সংবহন প্রক্রিয়া বর্ণনা কর।

উদ্দীপক

নিচের চিত্রটি লক্ষ কর- question image

Dinajpur · 2025

উত্তর

রক্তের ঈষৎ ক্ষারধর্মী হালকা হলুদ বর্ণের অকোষী তরল অংশই হচ্ছে প্লাজমা বা রক্তরস।

উত্তর

রক্তে অক্সিজেনের ভারসাম্য রক্ষা হয়- ১. শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে অক্সিজেন গ্রহণ করে। ২. হিমোগ্লোবিনের মাধ্যমে পরিবহন করে। ৩. মস্তিষ্কের মাধ্যমে নিয়ন্ত্রিত শ্বাসের গতি অনুযায়ী। ৪. হৃৎপিণ্ডের মাধ্যমে সঠিক বণ্টন নিশ্চিত করে।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত "Z" অংশটি হলো মানব হৃৎপিণ্ড। হৃৎপিণ্ডে দীর্ঘ সময় পর্যাপ্ত রক্ত সরবরাহ না হলে বা অক্সিজেন ও পুষ্টি ঘাটতি হলে অনেক গুরুতর শারীরিক সমস্যা দেখা দিতে পারে। নিচে প্রধান সমস্যাগুলো উল্লেখ করা হলো- ১. ইসকেমিয়া: হৃৎপিণ্ডের পেশিতে পর্যাপ্ত রক্ত না পৌঁছালে তা অক্সিজেনের অভাবে দুর্বল হয়ে পড়ে, যাকে মায়োকার্ডিয়াল ইসকেমিয়া বলে। ২. অ্যানজাইনা: এটি বুকে চাপ বা ব্যথা হিসেবে অনুভূত হয়। সাধারণত শারীরিক পরিশ্রম বা মানসিক চাপের সময় দেখা যায়। ৩. হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফার্কশন: যখন সম্পূর্ণ রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। তখন হৃদপেশি মৃত হয়ে যেতে পারে। এটি অত্যন্ত গুরুতর ও প্রাণঘাতী হতে পারে। ৪. হর্ট ফেইলিউর: দীর্ঘমেয়াদে রক্ত স্বল্পতা থাকলে হৃৎপিণ্ড তার স্বাভাবিক পাম্পিং ক্ষমতা হারাতে পারে, ফলে ফুসফুস ও শরীরের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গে পানি জমে যেতে পারে। ৫. আচমকা হৃদস্পন্দন বন্ধ হওয়া: হটাৎ করে হৃৎপিণ্ড স্পন্দন বন্ধ হয়ে গেলে রক্ত চলাচল থেমে যায় এবং তাৎক্ষণিক চিকিৎসা না পেলে মৃত্যু হতে পারে। ৬. অঙ্গ-প্রত্যঙ্গের কার্যক্ষমতা হ্রাস: হৃৎপিণ্ড পর্যাপ্ত রক্ত পাম্প না করলে কিডনি, মস্তিষ্কসহ অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ অকেজো হতে শুরু করে।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত "X" ও "Y" দ্বারা যথাক্রমে ফুসফুস এবং দেহ থেকে রক্ত সংবহনকে বুঝানো হয়েছে। অর্থাৎ চার প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ডের মাধ্যমে দ্বিচক্রী রক্তসংবহন দেখানো হয়েছে। এ ধরনের সংবহনকে দুইভাবে বিশ্লেষিত করা হয়। যথা- ১. পালমোনারি সংবহন এবং ২. সিস্টেমিক সংবহন। নিচে সংবহন প্রক্রিয়াগুলো বর্ণনা করা হলো- ১. পালমোনারি সংবহন: যে রক্ত সংবহনতন্ত্রে সমগ্র দেহে একবার পরিপূর্ণ চক্র সম্পন্ন করার পূর্বে হৃৎপিণ্ড দিয়ে দুবার প্রবাহিত হয় তাকে দ্বিচক্রী রক্তসংবহন বলে। উদ্দীপকের চার প্রকোষ্ঠী হৃৎপিণ্ডে ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরার CO2CO_2 সমৃদ্ধ রক্ত ডান অলিন্দে প্রবেশ করে। একই সময়ে দুটি পালমোনারি শিরার মাধ্যমে O2O_2 সমৃদ্ধ রক্ত ফুসফুস হতে বাম অলিন্দে প্রবেশ করে। অলিন্দদ্বয়ের যুগপৎ সংকোচনের ফলে এর অভ্যন্তরে রক্তচাপ বেড়ে যায়, ফলে উহাদের মধ্যকার কপাটিকাসমূহ খুলে গিয়ে রক্ত ডান অলিন্দ থেকে ডান নিলয় ও বাম অলিন্দ থেকে বাম নিলয়ে প্রবেশ করে। নিলয়দ্বয় রক্ত দ্বারা পূর্ণ হলে এর সংকোচন ক্রিয়া শুরু হয়। এসময় এদের কপাটিকাদ্বয় বন্ধ থাার ফলে ডান নিলয় থেকে CO2CO_2 সমদ্ধ রক্ত পালমোনারি ধমনিত ও বাম নিলয় থেক O2O_2 সমৃদ্ধ রক্ত মহাধমনিতে প্রবেশ করে। পালােনারি ধমনির CO2CO_2 সমৃদ্ধ রক্ত ফুসফুসে গিয়ে পরিশোধিত হয়ে O2O_2 সমৃদ্ধ হয় ও পালমোনারি শিরার মাধ্যমে হৃৎপিণ্ডে বাম অলিন্দে ফিরে আসে। ২. সিস্টেমিক সংবহন: মহাধমনি থেকে O₂ সমৃদ্ধ রক্ত বিভিন্ন শাখা প্রশাখার মাধ্যমে দেহের বিভিন্ন কলা ও তন্ত্রের কৈশিক নালিতে প্রবেশ করে O2O_2 বিমুক্ত করে ও CO2CO_2 সমৃদ্ধ হয়। পরিশেষে বিভিন্ন শিরার মাধ্যমে তা হৃৎপিণ্ডের ডান অলিন্দে ফিরে আসে। উপরিউক্ত আলোচনায় এটি সুস্পষ্টতই প্রতীয়মান হয় যে, এক্ষেত্রে পুরো সংবহন হৃৎপিণ্ডে দু'বার প্রবাহিত হয় অর্থাৎ এতে দ্বিচক্রী সংবহন প্রদর্শিত হয়েছে।
HSCBiology 2nd PaperChapter 4: রক্ত ও সংবহন
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.কোনটি বর্ণ নিরপেক্ষ?

  • ইওসিনোফিল
  • বেসোফিল
  • এরিথ্রোসাইট
  • নিউট্রোফিল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের কোনটি অদানাদার শ্বেত রক্তকণিকা?

বরিশাল বোর্ড

  • ইওসিনোফিল
  • মনোসাইট
  • বেসোফিল
  • নিউট্রোফিল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ডান অলিন্দ ও ডান নিলয়ের মাঝে কী ভালভ থাকে?

  • বাইকাসপিড
  • ট্রাইকাসপিড
  • ইউস্টেশিয়ান
  • সেমিলুনার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.স্বয়ংক্রিয়ভাবে হৃদস্পন্দনের গতি ঠিক রাখে কোনটি?

  • Rate-responsive Pacemaker
  • Pump-Oxygenerator
  • Dual-Chamber Pacemaker
  • Single Chamber Pacemaker

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মানবদেহে লোহিত কণিকার আয়ুষ্কাল কতদিন?

  • ৯০ দিন
  • ১২০ দিন
  • ১৫০ দিন
  • ১৮ দিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.অণুচক্রিকার কাজ কোনটি?

  • অ্যান্টিবডি উৎপন্ন করা
  • অম্ল ও ক্ষারের সমতা রক্ষা
  • হিস্টামিন নিঃসৃত করে
  • রক্ত জমাটে সহায়তা করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কোন রোগে হৃদপিণ্ড বড় হয়ে যায়?

সিলেট বোর্ড

  • রিউম্যাটিক হৃদরোগ
  • পেরিকার্ডাইটিস
  • কার্ডিওমায়োপ্যাথি
  • কার্ডিওমেগালি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোনটি অদানাদার শ্বেত কণিকা?

  • নিউট্রোফিল
  • মনোসাইট
  • ইউসিনোফিল
  • বেসোফিল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইওসিনোফিলের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?

ঢাকা বোর্ড

  • বর্ণ নিরপেক্ষ
  • অম্লধর্মী
  • হিস্টামিন নিঃসরণ করে
  • সংখ্যায় সবচেয়ে কম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উচ্চচাপ ব্যারোরিসেপ্টরে সহায়তাকারী স্নায়ু- i. ভ্যাগাস ii. গ্লসোফ্যারিঞ্জিয়াল iii. ট্রকলিয়ার নিচের কোনটি সঠিক?

যশোর বোর্ড

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হার্ট অ্যাটাকের ঝুঁকিপূর্ণ কারণ নিচের কোনটি?

  • নিম্ন রক্তচাপ
  • রক্তে কোলেস্টেরল হ্রাস
  • তামাক সেবন
  • হৃৎপিণ্ডের আকার বৃদ্ধি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাইপার টেনশনের কারণ- i. বংশগতীয় বৈশিষ্ট্য ii. অতিরিক্ত চর্বিজাতীয় খাদ্য গ্রহণ iii. ধূমপান ও মদ্যপান নিচের কোনটি সঠিক?

বরিশাল বোর্ড

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

'X ও 'Y এর আলোকে উদ্দীপকের সংবহন প্রক্রিয়া বর্ণনা কর। | Prosthuti