উদ্দীপকের আলোকে 'M [গণিত] অংশটি ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের 'M [গণিত] অংশে মানবদেহের দ্বি-চক্রীয় রক্তসংবহনকে বোঝানো হয়েছে। দ্বি-চক্রীয় সংবহনতন্ত্রে হৃৎপিন্ডের মধ্যে দিয়ে দুইবার রক্ত প্রবাহিত হয়। মানুষের রক্তে দ্বি-চক্রীয় রক্তসংবহন অর্থাৎ সিস্টেমিক ও পালমোনারি চক্র দেখা যায়। সিস্টেমিক সংবহন: যে সংবহন রক্ত বাম ভেন্ট্রিকল থেকে বিভিন্ন রক্ত বাহিকার মাধ্যমে অঙ্গগুলোতে পৌছায় এবং অঙ্গ থেকে ডান অ্যাট্রিয়ামে ফিরে আসে তাকে সিস্টেমিক সংবহন বলে। সব সিস্টেমিক ধমণির উদ্ভব হয় অ্যাওর্টা বা মহাধমনি থেকে। আর অ্যাওর্টার উদ্ভব হয় বাম ভেন্ট্রিকল থেকে। হৃদপিন্ডের সংকোচনে বাম ভেন্ট্রিকল থেকে রক্ত প্রথমে অ্যাওর্টার ভিতর দিয়ে ধমনিতে প্রবেশ করে। পরে দেহের বিভিন্ন টিস্যু ও অঙ্গের ধমনিকা ও কৈশিকনালির রক্ত জালিকার ভিতর দিয়ে প্রবেশ করে। জালিকা থেকে রক্ত পুনরায় সংগৃহীত হয়ে উপশিরার মাধ্যমে শিরায় প্রবেশ করে। সব শিরার রক্ত পরে সুপরিয়র ভেনাক্যাভা ও ইনফিরিয়র ভেনাক্যাভা দিয়ে হৃদপিন্ডের ডান অ্যাট্রিয়াম থেকে রক্ত ডান ভেন্ট্রিকলে গমন করে। ডান অ্যাট্রিয়াম থেকে রক্ত ডান ভেন্ট্রিকলে গমন করে। এভাবে সিস্টেমিক সংবহন সমাপ্ত হয়। হৃদপিন্ড থেকে রক্ত প্রবাহিত হয়ে পুনরায় হৃদপিন্ডে ফেরত আসতে এ সংবহনের সময় লাগে ২৫-৩০ সেকেন্ড। বাম ভেন্ট্রিকলèঅ্যাওর্টাèটিস্যু ও অঙ্গèমহাশিরাè ডান অ্যাট্রিয়ামèডান ভেন্ট্রিকল পালমোনারি সংবহন: যে সংবহন রক্ত হৃৎপিণ্ডের ডান ভেন্ট্রিকল থেকে ফুসফুসে পৌঁছায় এবং ফুসফুস থেকে বাম অ্যাট্রিয়ামে ফিরে আসে তাকে পালমোনারি বা ফুসফুসীয় সংবহন বলে। ডান ভেন্ট্রিকলèপালমোনারি ধমনিèফুসফুসèপালমোনারি শিরাèবাম অ্যাট্রিয়ামèবাম ভেন্ট্রিকল
HSC Biology 2nd Paper Chapter 4: রক্ত ও সংবহন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 4: রক্ত ও সংবহন · সৃজনশীল
উদ্দীপকের আলোকে 'M অংশটি ব্যাখ্যা করো।
উদ্দীপক

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর

উত্তর