উদ্দীপকে উল্লেখিত অঙ্গটির কার্যক্রম কতগুলো কপাটিকা দ্বার নিয়ন্ত্রিত হয়- ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত অঙ্গটি হলো মানব হৃৎপিণ্ড। হৃৎপিণ্ডের কার্যক্রম কতগুলো কপাটিকা দ্বারা নিয়ন্ত্রিত হয়। নিচে বিভিন্ন কপাটিকার ভূমিকা ব্যাখ্যা করা হলো- ১. বাইকাসপিড কপাটিকা: বাম অ্যাট্রিয়াম থেকে বাম ভেন্টিকলে রক্তপ্রবাহে সাহায্য করে এবং এর বিপরীত প্রবাহে বাধা দেয়। ২. ট্রাইকাসপিড কপাটিকা: ডান অ্যাট্রিয়াম থেকে ডান ভেন্ট্রিকলে রক্তপ্রবাহে সাহায্য করে এবং এর বিপরীত প্রবাহে বাধা দেয়। ৩. অ্যাওর্টিক সেমিলুনার কপাটিকা: বাম ভেন্ট্রিকূল থেকে অ্যাওর্টায় রক্তপ্রবাহে সাহায্য করে এবং এর বিপরীত প্রবাহে বাধা দেয়। ৪. পালমোনারি সেমিলুনার কপাটিকা: ডান ভেন্ট্রিকল থেকে পালমোনারি ধমনিতে রক্তপ্রবাহে সাহায্য করে এবং এর বিপরীত প্রবাহে বাধা দেয়। ৫. থিবেসিয়ান বা করোনারি কপাটিকা: করোনারি সাইনাস থেকে ডান অ্যাট্রিয়ামে রক্তপ্রবাহে সাহায্য করে এবং বিপরীত প্রবাহে বাধা দেয়.। ৬ . ইউস্টেশিয়ান কপাটিকা: ইনফিরিয়র ভেনাক্যাভা থেকে ডান অ্যান্ট্রিয়ামে রক্তপ্রবাহে সাহায্য করে এবং এর বিপরীত প্রবাহে বাধা দেয়।
HSC Biology 2nd Paper Chapter 4: রক্ত ও সংবহন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 4: রক্ত ও সংবহন · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত অঙ্গটির কার্যক্রম কতগুলো কপাটিকা দ্বার নিয়ন্ত্রিত…
উদ্দীপক

Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর