শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের স্বয়ংক্রিয় পদ্ধতিটির বর্ণনা দাও।

উত্তর: উদ্দীপকে উল্লেখিত বিশেষ অঙ্গটি হলো হৃৎপিণ্ড। বাইরের কোনো উদ্দীপনা ছাড়াই রূপান্তরিত হৃদপেশির সাহায্যে হৃৎপিণ্ডের ক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হয়। এ ধরনের নিয়ন্ত্রণই হলো হৃৎপিন্ডের মায়োজেনিক নিয়ন্ত্রণ। হৃৎপিন্ডের এ নিয়ন্ত্রণে নোড ও পেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিচে হৃৎপিণ্ডের নিয়ন্ত্রণ কৌশল বিশ্লেষণ করা হলো- প্রকৃতপক্ষে এ নিয়ন্ত্রণ কিছু রূপান্তরিত হৃদপেশির মাধ্যমে সংকোচন প্রসারণ ঘটিয়ে স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হয়। এদেরকে সংযোগ টিস্যুও বলে। টিস্যুগুলো হলো সাইনো-অ্যাট্রিয়াল নোড (SAN), অ্যাট্রিও-ভেন্ট্রিকুলার নোড (AVN) ও পারকিনজি তন্তু। SA Node ডান অলিন্দের প্রাচীরে, ডান অলিন্দ ও সুপিরিয়র ভেনাক্যাভার ছিদ্রের সংযোগস্থলে অবস্থিত। ডান অলিন্দে বিদ্যমান SA Node বা পেসমেকার নামক কলা থেকে সৃষ্ট উদ্দীপনা বা বৈদ্যুতিক সংকেত বা ইলেকট্রিক্যাল সিগন্যাল অলিন্দের প্রাচীরে ছড়িয়ে গিয়ে অলিন্দের সংকোচন ঘটায়। SA Node কে পেসমেকার বলা হয় কারণ প্রতিটি উত্তেজনার ঢেউ এখানেই সৃষ্টি হয় এবং পরবর্তী উত্তেজনার ঢেউ সৃষ্টির উদ্দীপক হিসেবেও এটি কাজ করে। আবার ডান অলিন্দের নিলয় প্রাচীরে বিদ্যমান AV Node কলা কর্তৃক অলিন্দের প্রাচীর থেকে হৃদ উদ্দীপনা বা ইলেকট্রিক সিগন্যাল পরোক্ষভাবে গৃহীত হয়। AV Node কে সংরক্ষিত পেসমেকার বলে। কোনো কারণে SA Node ইলেকট্রিক সিগন্যাল সৃষ্টিতে ব্যর্থ হলে AV Node তা সৃষ্টি করে। আন্তঃনিলয় প্রাচীরে অবস্থিত বান্ডেল অব হিজ কলা কর্তৃক হৃদ উদ্দীপনা বা বৈদ্যুতিক সংকেত গৃহীত হয় এবং বান্ডল অব হিজ এর ডান ও বাম শাখা বরাবর প্রবাহিত হয়ে পার্কিনজি তন্তু এর মাধ্যমে নিলয়ের প্রাচীরে সঞ্চারিত হয়। এতে রক্তপূর্ণ নিলয়ের সংকোচন ঘটে। অর্থাৎ উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, রূপান্তরিত হৃদপেশির মাধ্যমে হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হয়।

HSC Biology 2nd Paper Chapter 4: রক্ত ও সংবহন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 2nd Paper · Chapter 4: রক্ত ও সংবহন · সৃজনশীল

উদ্দীপকের স্বয়ংক্রিয় পদ্ধতিটির বর্ণনা দাও।

উদ্দীপক

মানবদেহে ত্রিকোণাকার, মাংসল পিন্ডের মত একটি অঙ্গ পাম্পের মতো কাজ করে। অঙ্গটি সারাদেহে লাল বর্ণের তরল যোজক কলার পরিবহনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর কার্যক্রম একটি স্বয়ংক্রিয় পদ্ধতিতে নিয়ন্ত্রিত হয়।

Barisal · 2025

উত্তর

মানব ভ্রূণের প্রাথমিক পর্যায়ে কুসুম থলিতে, মধ্যবর্তী পর্যায়ে যকৃতে এবং শেষ পর্যায়ে জন্মের পর থেকে অস্থিমজ্জাতে যে পদ্ধতিতে লোহিত রক্তকণিকা সৃষ্টি হয় তাই ইরাইথ্রোপোয়েসিস।

উত্তর

একটি উদ্দীপনা প্রয়োগের পরবর্তী যে সময়কালের মধ্যে কোনো উদ্দীপনশীল কোষ বা টিস্যু দ্বিতীয় উদ্দীপনায় সাড়া দেয় না তাকে নিঃসাড়কাল বলে। হৃৎপিণ্ড গঠনকারী হৃৎপেশি দীর্ঘতম নিঃসাড়কালের অধিকারী হওয়ায় তা কখনো অবসন্ন হয় না। সাধারণত পরপর সংকোচনের ফলে বিপাকীয় বর্জ্য (বিশেষ করে ল্যাকটিক এসিড) জমা হওয়র কারণে কোষ বা টিস্যু অবসন্ন হয়। হৃৎপেশির নিঃসাড়কাল দীর্ঘ হওয়ায় তা ঐ সময়ের মধ্যে বর্জ্য পদার্থ থেকে মুক্ত হয়। এছাড়া হৃৎপেশি সরাসরি ল্যাকটিক এসিডকে পুষ্টির জন্য ব্যবহার করতে পারে। এসব কারণে হৃৎপিণ্ড কখনো অবসন্ন হয় না।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত বিশেষ অঙ্গটি হলো হৃৎপিণ্ড। বাইরের কোনো উদ্দীপনা ছাড়াই রূপান্তরিত হৃদপেশির সাহায্যে হৃৎপিণ্ডের ক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হয়। এ ধরনের নিয়ন্ত্রণই হলো হৃৎপিন্ডের মায়োজেনিক নিয়ন্ত্রণ। হৃৎপিন্ডের এ নিয়ন্ত্রণে নোড ও পেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিচে হৃৎপিণ্ডের নিয়ন্ত্রণ কৌশল বিশ্লেষণ করা হলো- প্রকৃতপক্ষে এ নিয়ন্ত্রণ কিছু রূপান্তরিত হৃদপেশির মাধ্যমে সংকোচন প্রসারণ ঘটিয়ে স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হয়। এদেরকে সংযোগ টিস্যুও বলে। টিস্যুগুলো হলো সাইনো-অ্যাট্রিয়াল নোড (SAN), অ্যাট্রিও-ভেন্ট্রিকুলার নোড (AVN) ও পারকিনজি তন্তু। SA Node ডান অলিন্দের প্রাচীরে, ডান অলিন্দ ও সুপিরিয়র ভেনাক্যাভার ছিদ্রের সংযোগস্থলে অবস্থিত। ডান অলিন্দে বিদ্যমান SA Node বা পেসমেকার নামক কলা থেকে সৃষ্ট উদ্দীপনা বা বৈদ্যুতিক সংকেত বা ইলেকট্রিক্যাল সিগন্যাল অলিন্দের প্রাচীরে ছড়িয়ে গিয়ে অলিন্দের সংকোচন ঘটায়। SA Node কে পেসমেকার বলা হয় কারণ প্রতিটি উত্তেজনার ঢেউ এখানেই সৃষ্টি হয় এবং পরবর্তী উত্তেজনার ঢেউ সৃষ্টির উদ্দীপক হিসেবেও এটি কাজ করে। আবার ডান অলিন্দের নিলয় প্রাচীরে বিদ্যমান AV Node কলা কর্তৃক অলিন্দের প্রাচীর থেকে হৃদ উদ্দীপনা বা ইলেকট্রিক সিগন্যাল পরোক্ষভাবে গৃহীত হয়। AV Node কে সংরক্ষিত পেসমেকার বলে। কোনো কারণে SA Node ইলেকট্রিক সিগন্যাল সৃষ্টিতে ব্যর্থ হলে AV Node তা সৃষ্টি করে। আন্তঃনিলয় প্রাচীরে অবস্থিত বান্ডেল অব হিজ কলা কর্তৃক হৃদ উদ্দীপনা বা বৈদ্যুতিক সংকেত গৃহীত হয় এবং বান্ডল অব হিজ এর ডান ও বাম শাখা বরাবর প্রবাহিত হয়ে পার্কিনজি তন্তু এর মাধ্যমে নিলয়ের প্রাচীরে সঞ্চারিত হয়। এতে রক্তপূর্ণ নিলয়ের সংকোচন ঘটে। অর্থাৎ উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, রূপান্তরিত হৃদপেশির মাধ্যমে হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হয়।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত কলাটি হলো রক্ত। রক্ত একটি তরল যোজক কলা। রক্ত পুষ্টি প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিচে উত্তরের সপক্ষে যুক্তি দেওয়া হলো- ১. শ্বসন গ্যাস পরিবহন: রক্তের প্লাজমা এবং লোহিত কণিকা (RBC) দ্বারা ফুসফুস হতে কোষ কলায় O2O_2 এবং কোষ হতে ফুসফুসে CO2CO_2 পরিবাহিত হয়। ২. খাদ্যবস্তু পরিবহন: বিভিন্ন খাদ্যসার যেমন- গ্লুকোজ, অ্যামিনো এসিড, ফ্যাটি এসিড ও গ্লিসারল এবং ভিটামিন, খনিজ লবণ ও পানি অন্ত্র থেকে রক্ত দ্বারা পরিবাহিত হয়ে দেহের বিভিন্ন অংশে পৌঁছায়। ৩. বিবিধ বস্তু পরিবহন: রেচন বর্জ্য, হরমোন, এন্টিবডি, খনিজ লবণ, এনজাইম, প্লাজমা প্রোটিন ইত্যাদি গুরুত্বপূর্ণ দ্রব্যাদি রক্ত দ্বারা পরিবাহিত হয়। ৪. তাপসাম্যতা রক্ষা: যকৃৎ ও পেশি কোষে খাদ্যসার জারণের মাধ্যমে দেহে প্রচুর পরিমাণ তাপ সৃষ্টি হয়। এ তাপ রক্ত দ্বারা সমগ্র দেহে পরিবাহিত হয়ে দেহের তাপসাম্যতা রক্ষা করে। ৫. রোগ জীবাণু প্রতিরোধ: রক্তের শ্বেত কণিকা (WBC)। বিভিন্ন রোগের জীবাণু ভক্ষণ করে এবং জীবাণুর বিরুদ্ধে অ্যান্টিবডি ও এনজাইম সৃষ্টি করে দেহের রোগ প্রতিরোধ করে। ৬. রক্তক্ষরণ প্রতিরোধ: রক্তের অণুচক্রিকা ও প্লাজমাপ্রোটিন সম্মিলিতভাবে ক্ষতস্থানে রক্ততঞ্চন ঘটিয়ে দেহের রক্তক্ষরণ প্রতিরোধ করে।
HSCBiology 2nd PaperChapter 4: রক্ত ও সংবহন
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.কোনটি বর্ণ নিরপেক্ষ?

  • ইওসিনোফিল
  • বেসোফিল
  • এরিথ্রোসাইট
  • নিউট্রোফিল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের কোনটি অদানাদার শ্বেত রক্তকণিকা?

বরিশাল বোর্ড

  • ইওসিনোফিল
  • মনোসাইট
  • বেসোফিল
  • নিউট্রোফিল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ডান অলিন্দ ও ডান নিলয়ের মাঝে কী ভালভ থাকে?

  • বাইকাসপিড
  • ট্রাইকাসপিড
  • ইউস্টেশিয়ান
  • সেমিলুনার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.স্বয়ংক্রিয়ভাবে হৃদস্পন্দনের গতি ঠিক রাখে কোনটি?

  • Rate-responsive Pacemaker
  • Pump-Oxygenerator
  • Dual-Chamber Pacemaker
  • Single Chamber Pacemaker

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মানবদেহে লোহিত কণিকার আয়ুষ্কাল কতদিন?

  • ৯০ দিন
  • ১২০ দিন
  • ১৫০ দিন
  • ১৮ দিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.অণুচক্রিকার কাজ কোনটি?

  • অ্যান্টিবডি উৎপন্ন করা
  • অম্ল ও ক্ষারের সমতা রক্ষা
  • হিস্টামিন নিঃসৃত করে
  • রক্ত জমাটে সহায়তা করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কোন রোগে হৃদপিণ্ড বড় হয়ে যায়?

সিলেট বোর্ড

  • রিউম্যাটিক হৃদরোগ
  • পেরিকার্ডাইটিস
  • কার্ডিওমায়োপ্যাথি
  • কার্ডিওমেগালি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোনটি অদানাদার শ্বেত কণিকা?

  • নিউট্রোফিল
  • মনোসাইট
  • ইউসিনোফিল
  • বেসোফিল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইওসিনোফিলের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?

ঢাকা বোর্ড

  • বর্ণ নিরপেক্ষ
  • অম্লধর্মী
  • হিস্টামিন নিঃসরণ করে
  • সংখ্যায় সবচেয়ে কম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উচ্চচাপ ব্যারোরিসেপ্টরে সহায়তাকারী স্নায়ু- i. ভ্যাগাস ii. গ্লসোফ্যারিঞ্জিয়াল iii. ট্রকলিয়ার নিচের কোনটি সঠিক?

যশোর বোর্ড

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হার্ট অ্যাটাকের ঝুঁকিপূর্ণ কারণ নিচের কোনটি?

  • নিম্ন রক্তচাপ
  • রক্তে কোলেস্টেরল হ্রাস
  • তামাক সেবন
  • হৃৎপিণ্ডের আকার বৃদ্ধি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাইপার টেনশনের কারণ- i. বংশগতীয় বৈশিষ্ট্য ii. অতিরিক্ত চর্বিজাতীয় খাদ্য গ্রহণ iii. ধূমপান ও মদ্যপান নিচের কোনটি সঠিক?

বরিশাল বোর্ড

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

উদ্দীপকের স্বয়ংক্রিয় পদ্ধতিটির বর্ণনা দাও। | Prosthuti