উদ্দীপকের উল্লেখিত কলাটি পুষ্টি প্রক্রিয়ায় কোন ভূমিকা রাখে। কি? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। 8
উত্তর: উদ্দীপকে উল্লেখিত কলাটি হলো রক্ত। রক্ত একটি তরল যোজক কলা। রক্ত পুষ্টি প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিচে উত্তরের সপক্ষে যুক্তি দেওয়া হলো- ১. শ্বসন গ্যাস পরিবহন: রক্তের প্লাজমা এবং লোহিত কণিকা (RBC) দ্বারা ফুসফুস হতে কোষ কলায় [গণিত] এবং কোষ হতে ফুসফুসে [গণিত] পরিবাহিত হয়। ২. খাদ্যবস্তু পরিবহন: বিভিন্ন খাদ্যসার যেমন- গ্লুকোজ, অ্যামিনো এসিড, ফ্যাটি এসিড ও গ্লিসারল এবং ভিটামিন, খনিজ লবণ ও পানি অন্ত্র থেকে রক্ত দ্বারা পরিবাহিত হয়ে দেহের বিভিন্ন অংশে পৌঁছায়। ৩. বিবিধ বস্তু পরিবহন: রেচন বর্জ্য, হরমোন, এন্টিবডি, খনিজ লবণ, এনজাইম, প্লাজমা প্রোটিন ইত্যাদি গুরুত্বপূর্ণ দ্রব্যাদি রক্ত দ্বারা পরিবাহিত হয়। ৪. তাপসাম্যতা রক্ষা: যকৃৎ ও পেশি কোষে খাদ্যসার জারণের মাধ্যমে দেহে প্রচুর পরিমাণ তাপ সৃষ্টি হয়। এ তাপ রক্ত দ্বারা সমগ্র দেহে পরিবাহিত হয়ে দেহের তাপসাম্যতা রক্ষা করে। ৫. রোগ জীবাণু প্রতিরোধ: রক্তের শ্বেত কণিকা (WBC)। বিভিন্ন রোগের জীবাণু ভক্ষণ করে এবং জীবাণুর বিরুদ্ধে অ্যান্টিবডি ও এনজাইম সৃষ্টি করে দেহের রোগ প্রতিরোধ করে। ৬. রক্তক্ষরণ প্রতিরোধ: রক্তের অণুচক্রিকা ও প্লাজমাপ্রোটিন সম্মিলিতভাবে ক্ষতস্থানে রক্ততঞ্চন ঘটিয়ে দেহের রক্তক্ষরণ প্রতিরোধ করে।
HSC Biology 2nd Paper Chapter 4: রক্ত ও সংবহন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 4: রক্ত ও সংবহন · সৃজনশীল
উদ্দীপকের উল্লেখিত কলাটি পুষ্টি প্রক্রিয়ায় কোন ভূমিকা রাখে। কি? তোম…
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর