উদ্দীপকে উল্লিখিত অঙ্গটির গঠন বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত আমাদের বক্ষগহ্বরের উভয়পাশে থাকা অসংখ্য বায়ু প্রকোষ্ট বিশিষ্ট অঙ্গটি হলো ফুসফুস। এর গঠন নিচে বর্ণনা করা হলো- পুরা নামক দ্বিস্তরী একটি পাতলা আবরণে ফুসফুস আবৃত থাকে। এর বাইরের স্তরটিকে প্যারাইটাল এবং ভিতরের স্তরটিকে ভিসেরাল স্তর বলে। স্তর দুটির মাঝে বিদ্যমান সেরাস ফ্লুইড নামক তরল পদার্থ ফুসফুসকে ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করে। ডান দিকের ফুসফুস তিনটি লোব বা খণ্ডে বিভক্ত। কিন্তু বাম ফুসফুসে দুটি লোব আছে। প্রতিটি লোব আবার লোবিউল নামক ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত। ডান ফুসফুসে ১০টি এবং বাম ফুসফুসে ৮টি লোবিউল থাকে। ফুসফুসের গঠন ও কার্যগত একক হলো অ্যালভিওলাস। এটি ক্ষুদ্র বুদবুদ সদৃশ বায়ুকুঠুরি। এদের প্রাচীর চ্যাপ্টাকৃতির স্কোয়ামাস এপিথেলিয়াল কোষ দ্বারা গঠিত। এছাড়া প্রাচীরে কিছু স্থিতিস্থাপক কোলাজেন সূত্রক থাকে যে কারণে অ্যালভিওলাসের সংকোচন-প্রসারণ ঘটে থাকে।
HSC Biology 2nd Paper Chapter 4: রক্ত ও সংবহন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 4: রক্ত ও সংবহন · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত অঙ্গটির গঠন বর্ণনা করো।
উদ্দীপক
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর