D উদ্দীপকটির প্রতিস্থাপন পদ্ধতি বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের D হলো কৃত্রিম পেসমেকার। রোগের মাত্রা অনুসারে কৃত্রিম পেসমেকার অস্থায়ী বা স্থায়ী ভিত্তিতে প্রতিস্থাপন করা হয়- ১. অস্থায়ী পেসমেকার সংস্থাপন কৌশল : অস্থায়ী পেসমেকার স্থাপনের ক্ষেত্রে জেনারেটরটির শরীরের বাইরে লিডটিকে শিরার ভেতরে ঢুকিয়ে হৃৎপিণ্ডে পৌঁছানো হয়। জেনারেটরটি বিদ্যুৎ উৎপাদন করে এবং শিরাটির ভেতর দিয়ে ঢুকানো লিডের সাহায্যে পরিমিত মাত্রায় সে বিদ্যুৎ হৃৎপিণ্ডে পৌঁছায়। এতে প্রয়োজনীয় হারে হৃদস্পন্দন চলতে শুরু করে। এটি সর্বোচ্চ এক মাস পর্যন্ত রাখা যেতে পারে। ২. স্থায়ী পেসমেকার সংস্থাপন কৌশল : যদি রোগীর দীর্ঘকালীন সময়ের জন্য পেসমেকারের প্রয়োজন হয় তবে সেক্ষেত্রে স্থায়ী পেসমেকার সংস্থাপন করা হয়। এক্ষেত্রে দ্বি-প্রকোষ্ঠ পেসমেকার অধিক আস্থাশীল তবে ব্যয়বহুল। এরূপ পেসমেকার স্থাপনে নিম্নের কৌশল অবলম্বন করা হয় ১. স্থায়ী পেসমেকার স্থাপনের জন্য রোগীকে প্রথমে স্থানীয় অ্যানেস্থেশিয়া দিয়ে সংশ্লিষ্ট অঞ্চল সংবেদনহীন (অবশ) করা হয়। ২. ক্ল্যাভিসের নিচে ত্বকের একটি অংশ কেটে একটি পকেট তৈরি করা হয়। এ পকেটটির মধ্যে পেসমেকার বসানো হয়। ক্ল্যাভিকলের পেছনে একটি ছিদ্র করে শিরার মধ্য দিয়ে পেশিং লিড নির্ধারিত হৃদপ্রকোষ্ঠে চালনা করা হয়। ৩. একটি পেশিং লিডের মুক্ত প্রান্ত ডান অলিন্দে ও অন্যটি মুক্ত প্রান্ত ডান নিলয়ে সংযুক্ত করা হয়। পেসমেকারের জেনারেটর দ্বারা উৎপাদিত বিদ্যুৎ প্রবাহ গ্রহণযোগ্য মাত্রাকে হৃৎপিণ্ডে পৌঁছে এবং প্রয়োজনীয় স্পন্দন শুরু হয়। ফলে হৃৎপিণ্ডের মশ্বর স্পন্দন গতিশীল হয় এবং দ্রুত হারের স্পন্দন কমে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে । এরূপ সম্পূর্ণ পদ্ধতিটি তৈরিকৃত পকেটটির মধ্যেই সম্পন্ন করা হয়। ৪. পকেট তৈরির জন্য কাটা অংশটি শোষণ উপযোগী সূচার দিয়ে বন্ধ করা হয়৷ ৫. একটি পেসমেকার সংস্থাপন করতে প্রায় ১ ঘণ্টা বা তারও বেশি সময় লাগে। ৬. পেসমেকার সংস্থাপনের পর রোগীকে হাসপাতাল থেকে ২৪-৪৮ ঘণ্টার মধ্যে বিদায় দেওয়া হয়। ৭. পেসমেকার সাধারণত ঝুঁকিপূর্ণ নয়। তবে এতে স্বল্প মাত্রায় রক্তক্ষরণ, ফুসফুসের হালকা ছিদ্র এমনকি হৃৎপিণ্ডেও হালকা ছিদ্র হতে পারে। ৮. পেসমেকার যন্ত্রটি বেশি দিন ঠিক থাকলেও লিথিয়াম ব্যাটারির আয়ু ৫-১০ বছর। এ কারণে এটি প্রয়োজনে পরিবর্তন করতে হয়।
HSC Biology 2nd Paper Chapter 4: রক্ত ও সংবহন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 4: রক্ত ও সংবহন · সৃজনশীল
D উদ্দীপকটির প্রতিস্থাপন পদ্ধতি বিশ্লেষণ কর।
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর