Q উদ্দীপকটি বিশ্লেষণ কর।
উত্তর: Q উদ্দীপকটি হলো মানবদেহের গ্যাস বিনিময় প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় O2 ও CO2 মুক্ত অবস্থায় পরিবাহিত হতে পারে না। ফুসফুসের অ্যালভিওলাসসমূহে O2 ও CO2 বহিঃশ্বসনের মাধ্যমে গ্যাসীয় বিনিময় করে। নিচে বিষয়টি ব্যাখ্যা করা হলো- O2 পরিবহন : ১. ভৌত দ্রবণরূপে : প্রতি 100 ml. রক্তে 0.2 ml O2 ভৌত দ্রব্যরূপে পরিবাহিত হয়। দ্রবীভূত অংশই রক্তে 100 mm পারদ চাপ সৃষ্টির জন্য দায়ী। ২. রাসায়নিক দ্রবণরূপে : O2 রক্তের RBC এর হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে অক্সিহিমোগ্লোবিন গঠন করে। এটি এক ধরনের শিথিল রাসায়নিক যৌগ, অক্সিজেনের চাপ কমে গেলে পুনরায় বিযুক্ত হয়। CO2 এর পরিবহন : শর্করা জারনের সময় কোষে CO2 সৃষ্টি হয়। এই CO2 দেহের জন্য ক্ষতিকর। কোষ থেকে CO2 রক্তে পরিবাহিত হয়ে ফুসফুসে পৌছায় এবং ফুসফুস থেকে বায়ুতে মুক্ত হয়। নিচে বর্ণিত তিনটি ভিন্ন পদ্ধতিতে CO2 রক্তে পরিবাহিত হয়। i. ভৌত দ্রবণরূপে : কিছু পরিমাণ (৫%) CO2 রক্তরসের পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক এসিড গঠন করে। H2O + CO2 → H2CO3 (কার্বনিক এসিড) এ বিক্রিয়ায় কার্বোনিক অ্যানহাইড্রেজ এনজাইম প্রভাবক হিসেবে কাজ করে। এখানে CO2 এর খুব সামান্য অংশই H2CO3 রূপে পরিবাহিত হয়। ii. কার্বোমিনো যৌগরূপে : টিস্যুকোষ থেকে রক্তের প্লাজমায় আগত CO2 এর কিছু অংশ লোহিত কণিকায় প্রবেশ করে। লোহিত কণিকার মধ্যে যে হিমোগ্লোবিন থাকে তার গ্লোবিন (প্রোটিন) অংশের অ্যামিনো গ্রুপের (- NH2) সাথে CO2 যুক্ত হয়ে কার্বামিনো হিমোগ্লোবিন যৌগ গঠন করে। CO2-এর একাংশ প্লাজমা প্রোটিনের সাথে সরাসরি যুক্ত হয়ে কার্বামিনোপ্রোটিন গঠন করে। PrNH2 + CO2 → PrNHCOOH (কার্বামিনো প্রোটিন) iii. বাই কার্বোনেট যৌগরূপে : ৮৫% CO2 বাই কার্বোনেট যৌগরূপে রক্ত দ্বারা পরিবাহিত হয়। CO2 ব্যাপন প্রক্রিয়ায় লোহিত রক্ত কণিকায় প্রবেশ করে কার্বনিক অ্যানহাইড্রেজ নামক এনজাইমের উপস্থিতিতে পানির সঙ্গে বিক্রিয়া করে কার্বোনিক এসিড (H2CO3) সৃষ্টি করে। এই কার্বোনিক এসিডের অধিকাংশ ভেঙ্গে H+ ও HCO- আয়নে পরিণত হয়। HCO3- রক্তের লোহিত রক্তকণিকায় K+ এর সঙ্গে যুক্ত হয়ে পটাশিয়াম বাই কার্বোনেট (KHCO3) গঠন করে। কিছু HCO3- লোহিত রক্তকণিকা হতে বের হয়ে রক্তরসে চলে আসে এবং Na+ এর সাথে যুক্ত হয়ে সোডিয়াম বাই কার্বোনেট (NaHCO3) গঠন করে। লোহিত রক্তকণিকায় : K+ + HCO3- → KHCO3 রক্তরসে : Na+ + HCO3- → NaHCO3 এভাবে সৃষ্ট KHCO3 ও NaHCO3 রক্ত দ্বারা পরিবাহিত হয়।
HSC Biology 2nd Paper Chapter 4: রক্ত ও সংবহন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 4: রক্ত ও সংবহন · সৃজনশীল
Q উদ্দীপকটি বিশ্লেষণ কর।
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর