উদ্দীপকের শেষের লাইনটি বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত অঙ্গটি হলো হৃৎপিণ্ড। বাইরের কোনো উদ্দীপনা ছাড়াই রূপান্তরিত হৃদপেশির সাহায্যে হৃৎপিণ্ডের ক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হয়। এ ধরনের নিয়ন্ত্রণকে মায়োজেনিক নিয়ন্ত্রণ বলে। হৃৎপিণ্ডের এ নিয়ন্ত্রণে কিছু পেশি ও নোডের কার্যকারিতায় রক্ত সংবহন হয়। নিচে বিষয়টি বিশ্লেষণ করা হলো- প্রকৃতপক্ষে হৃৎপিণ্ডের প্রাচীরের কিছু রূপান্তরিত হৃদপেশি এই মায়োজেনিক প্রকৃতির জন্য দায়ী। এদেরকে সংযোগী টিস্যুও বলে। টিস্যুগুলো হলো সাইনো অ্যাট্রিয়াল নোড (SAN), অ্যাট্রিও-ভেন্ট্রিকুলার নোড (AVN) ও পারকিনজি তন্তু। SAN ডান অলিন্দের প্রাচীরে, ডান অলিন্দ ও সুপিরিয়র ভেনাক্যাভার ছিদ্রের সংযোগস্থলে অবস্থিত এবং স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র থেকে কিছু স্নায়ুপ্রান্তসহ অল্প সংখ্যক হৃদপেশি তন্তু নিয়ে গঠিত। SAN থেকে সৃষ্ট একটি অ্যাকশন পটেনসিয়াল ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে হার্টবিট শুরু হয়। এটি অলিন্দের প্রাচীরে ছড়িয়ে এর সংকোচন ঘটায়। ডান অলিন্দ নিলয়ের প্রাচীরে অবস্থিত SAN এর অনুরূপ গঠন বৈশিষ্ট্যসম্পন্ন AVN টিস্যু, AV বান্ডল নামক বিশেষ পেশিতন্তু গুচ্ছের সাথে যুক্ত থাকে। AV বান্ডলের মাধ্যমে হৃদ উদ্দীপনার ঢেউ অলিন্দ থেকে নিলয়ে প্রবাহিত হয়। বান্ডল অব হিজ AV নোড থেকে উৎপন্ন হয়। এটি AV নোড থেকে উদ্দীপনা গ্রহণ করে। নিলয়ের প্রাচীরে সঞ্চারিত করে। বান্ডল অব হিজ থেকে সূক্ষ্ম পারকিনজি তন্তুর সৃষ্টি হয়ে সরাসরি প্যাপিলারি পেশিতে এবং পরে নিলয়ের পার্শ্বপ্রাচীরে প্রসার লাভ করে। হ্রদ উদ্দীপনা বান্ডল অব হিজ বরাবর দ্রুততার সাথে পরিবাহিত হয় এবং নিলয়ের সর্বত্র বিস্তার লাভ করে। ফলে নিলয় দুটি একই স্থানে সংকুচিত হয় এবং রক্ত হৃৎপিণ্ড হতে বাইরে বের হয়ে যায়। এভাবে নোড ও রূপান্তরিত হৃদপেশির সাহায্যে হৃৎপিণ্ডের কার্যক্রম নিয়ন্ত্রিত হয় ।
HSC Biology 2nd Paper Chapter 4: রক্ত ও সংবহন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 4: রক্ত ও সংবহন · সৃজনশীল
উদ্দীপকের শেষের লাইনটি বিশ্লেষণ করো।
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর