মানবদেহে 'P [গণিত] ও 'Q [গণিত] এ ভূমিকা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের P ও Q দ্বারা মানব হৃদপিণ্ডের SAN অর্থাৎ সাইনো অ্যাস্ট্রিয়াল নোড ও AVN অর্থাৎ অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড নির্দেশ করা হয়েছে । নিচে মানবদেহে এদের ভূমিকা ব্যাখ্যা করা হলো- মানব দেহে হৃদস্পন্দন নিয়ন্ত্রণের SAN ও AVN নোডের ক্ষেত্রে SAN ডান অলিন্দের উপরের দিকের দেয়ালে যেখানে সুপিরিয়র ভেনাক্যাভা বা ঊর্ধ্ব মহাশিরায় প্রবেশ করে তার সন্নিকটে অবস্থিত একগুচ্ছ বিশেষায়িত হৃদপেশি কোষ যা অলিন্দে ছান্দিক গতি সৃষ্টির তাড়না তৈরি করে। হৃৎপিণ্ডের কোষসমূহের বৈদ্যুতিক তাড়না তৈরির যে সক্ষমতা রয়েছে তা SA নোড থেকেই সূচিত হয়। এজন্য SA নোডকে প্রাথমিক গতি উৎপাদক বা পেসমেকার বলা হয়। স্নায়বিক ও হরমোনাল নিয়ন্ত্ৰণ ছাড়াই SA নোড স্বয়ংক্রিয়ভাবেই প্রতি মিনিটে ১০০ বিট পর্যন্ত হৃদস্পন্দন সংঘটনের বৈদ্যুতিক তাড়না সৃষ্টি করতে পারে। SA নোডের তন্তুগুলো সরাসরি অলিন্দের পেশিতন্তুর সাথে যুক্ত থাকে। সেজন্য SA নোডে শুরু হওয়া কার্যক্রম বা উদ্দীপনা তাৎক্ষণিকভাবে অলিন্দের দেয়ালের পেশিতে ছড়িয়ে পড়ে। এভাবে SAN বৈদ্যুতিক তাড়না কার্যক্রম অব্যাহত রেখে হৃৎপিণ্ডকে সচল রাখে । আবার মানব হৃৎপিণ্ডের ডান অলিন্দে বিদ্যমান SAN বা পেসমেকার থেকে সৃষ্ট উদ্দীপনা অলিন্দের প্রাচীরে গিয়ে সংকোচন ঘটায়। অলিন্দ- নিলয় প্রাচীরের AVN ডান অলিন্দ প্রাচীর থেকে হৃদ উদ্দীপনা পরোক্ষভাবে গ্রহণ করে। কোনো কারণে SAN নোড হৃদ উদ্দীপনা সৃষ্টিতে ব্যর্থ হলে AVN তা সৃষ্টি করে। এক্ষেত্রে AVN উদ্দীপিত হয়ে হৃদস্পন্দনে ভূমিকা রাখে। অর্থাৎ AVN সংরক্ষিত পেসমেকার হিসেবে কাজ করে ।
HSC Biology 2nd Paper Chapter 4: রক্ত ও সংবহন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 4: রক্ত ও সংবহন · সৃজনশীল
মানবদেহে 'P ও 'Q এ ভূমিকা ব্যাখ্যা কর।
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর