উদ্দীপকের প্রথম লাইনটি চিত্রসহ ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত A নামক নিউক্লিয়াসযুক্ত কোষগুলো হলো শ্বেত রক্তকণিকা যা বিভিন্ন প্রকারের হতে পারে। আকৃতি ও গঠনগতভাবে শ্বেত রক্তকণিকাকে প্রধানত দু'ভাগে ভাগ করা যায়, যথা: অদানাদার বা অ্যাগ্র্যানুলোসাইট এবং দানাদার বা গ্র্যানুলোসাইট। ১. অ্যাগ্র্যানুলোসাইট : এধরনের শ্বেতকণিকা দানাবিহীন, স্বচ্ছ নিউক্লিয়াসযুক্ত। লসিকা গ্রন্থি, প্লীহা, থাইমাস ও ক্ষুদ্রান্ত্রের লসিকা কলা হতে এদের উৎপত্তি হয়। আকৃতিগতভাবে এরা দু'রকম হয়ে থাকে। i. লিম্ফোসাইট ও ii. মনোসাইট ২. গ্র্যানুলোসাইট : গ্র্যানুলোসাইট এর সাইটোপ্লাজম সূক্ষ্ম দানাময় এবং এদের নিউক্লিয়াস ২-৭ খণ্ডযুক্ত হয়ে থাকে। গঠন ও রঞ্জক ধারণের ক্ষমতার ভিত্তিতে গ্র্যানুলোসাইট তিন ধরনের, যথা- i. নিউট্রোফিল, ii. ইওসিনোফিল ও iii. বেসোফিল
HSC Biology 2nd Paper Chapter 4: রক্ত ও সংবহন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 4: রক্ত ও সংবহন · সৃজনশীল
উদ্দীপকের প্রথম লাইনটি চিত্রসহ ব্যাখ্যা করো।
উদ্দীপক
নটরডেম কলেজ · 2024
উত্তর
উত্তর

উত্তর
উত্তর