উদ্দীপকে উল্লিখিত সংবহন প্রক্রিয়াগুলোর তুলনামূলক বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত রক্ত সংবহন প্রক্রিয়াগুলো হলো যথাক্রমে একচক্রী সংবহন ও দ্বিচক্রী সংবহন। নিচে এ প্রক্রিয়াগুলোর মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করা হলো- ১. দ্বিচক্রী সংবহনতন্ত্রে রক্ত সমগ্র দেহে একবার পরিপূর্ণ চক্র সম্পন্ন করার পূর্বে হূৎপিণ্ড দিয়ে দু'বার প্রবাহিত হয়। অন্যদিকে, একচক্রী সংবহনতন্ত্রে রক্ত সমগ্রদেহে একবার পরিপূর্ণ চক্র সম্পন্ন করার পূর্বে হৃৎপিন্ড দিয়ে একবার প্রবাহিত হয়। ২. দ্বিচক্রী সংবহনতন্ত্রের হৃৎপিণ্ড চার প্রকোষ্ঠবিশিষ্ট হয়। যার দুটি অলিন্দ ও দুটি নিলয় থাকে। অন্যদিকে একচক্রী সংবহনতন্ত্রের হৃৎপিণ্ড দুই প্রকোষ্ঠবিশিষ্ট হয় যার একটি অলিন্দ ও একটি নিলয় থাকে । ৩. দ্বিচক্রী সংবহনতন্ত্রে হূৎপিণ্ডে O2 যুক্ত ও CO2 যুক্ত উভয় ধরনের রক্ত প্রবাহিত হয় কিন্তু একচক্রী সংবহনতন্ত্রে শুধুমাত্র CO2 যুক্ত রক্ত প্রবাহিত হয়। ৪. দ্বিচক্রী সংবহনতন্ত্রে রক্ত পালমোনারি ও সিস্টেমিক নামক দুটি ভিন্ন পথে পরিবাহিত হয়। অন্যদিকে একচক্রী সংবহনতন্ত্রে রক্তের গতিপথ একটি। ৫. দ্বিচক্রী সংবহনতন্ত্র অধিক কার্যকরি। এটি উচ্চচাপে রক্ত পরিবহন সম্পন্ন করে। অন্যদিকে একচক্রী সংবহন তুলনামূলক কম কার্যকরি। এটি নিম্নচাপে রক্ত পরিবহন করে। ৬. পাখি ও স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে দ্বিচক্রী সংবহন লক্ষ করা যায় এবং মাছের ক্ষেত্রে একচক্রী সংবহন লক্ষ করা যায়।
HSC Biology 2nd Paper Chapter 4: রক্ত ও সংবহন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 4: রক্ত ও সংবহন · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত সংবহন প্রক্রিয়াগুলোর তুলনামূলক বিশ্লেষণ করো।
উদ্দীপক
সরকারি বিজ্ঞান কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর