রক্তচাপ A থেকে B-তে পরিবর্তনের প্রক্রিয়া বর্ণনা করো।
উত্তর: রক্তপ্রবাহের সময় ধমনির গায়ে যে চাপ সৃষ্টি হয় তাকে বলা হয় রক্তচাপ। পরিণত বয়সে একজন মানুষের আদর্শ রক্তচাপ সাধারণত ১২০/৮০ মিলিমিটার মানের কাছাকাছি। উদ্দীপকের A অংশে প্রদত্ত মান ১১০/৭০ যা আদর্শ রক্তচাপ অপেক্ষা কম। B অংশে প্রদত্ত মান ১২০/৮০ যা পরিণত বয়সে একজন মানুষের আদর্শ রক্তচাপ। এখন রক্তচাপ A থেকে B তে পরিবর্তনের জন্য রক্তচাপ বৃদ্ধি করে এমন কিছু খাদ্যগ্রহণ করতে হবে। রক্তস্বল্পতা দূর করে এমন সব খাবারই রক্তচাপ বাড়াতে সাহায্য করে। আয়রন, ভিটামিন সি, বি, ইত্যাদি রক্তচাপ বৃদ্ধির জন্য অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান। শরীর পানিশূন্য হয়ে গেলে রক্তের ঘনত্ব কমে যায়, এতে রক্তচাপ কমে। তাই পর্যাপ্ত পানিসহ অন্যান্য তরল, যেমন স্যুপ, কফি, ফলের রস, ডাবের পানি, চিনি দিয়ে লেবুর শরবত ইত্যাদি পান করার মাধ্যমে রক্তচাপ বাড়তে থাকে। নিম্ন রক্তচাপে খাবার-স্যালাইন সবচেয়ে উপযোগী ও তাৎক্ষণিক ফলদায়ক। তাই রক্তচাপ বৃদ্ধির জন্য খাবার স্যালাইন ভূমিকা রাখে। এভাবে, খাদ্যগ্রহণের পাশাপাশি মানসিক চাপ কমিয়ে, ব্যায়াম করার মাধ্যমে রক্তচাপ A থেকে B তে পরিবর্তন করা যায়।
HSC Biology 2nd Paper Chapter 4: রক্ত ও সংবহন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 4: রক্ত ও সংবহন · সৃজনশীল
রক্তচাপ A থেকে B-তে পরিবর্তনের প্রক্রিয়া বর্ণনা করো।
কুমিল্লা ক্যাডেট কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর