শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত অঙ্গটির কার্যকলাপ নিয়ন্ত্রণকারী নোডসমূহের কার্যাবলি বিশ্লেষণ করো।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত অঙ্গটি হলো হৃৎপিণ্ড। হৃৎপিণ্ডের সংকোচন-প্রসারণ সৃষ্টি করার জন্য এর গঠনে স্বতঃপ্রণোদনা দানকারী ও সমন্বয়কারী কয়েকটি নোড রয়েছে। স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণকারী এসব নোডসমূহের কার্যাবলি নিচে বিশ্লেষণ করা হলো- সাইনো অ্যাট্রিয়াল নোড (SA Node): SA নোড ডান অলিন্দের উপরের দিকের দেয়ালে অবস্থিত একগুচ্ছ বিশেষায়িত হৃদপেশি কোষ, যা অলিন্দে ছান্দিক গতি সৃষ্টির তাড়না তৈরি করে। এটিকে প্রাকৃতিক Pace Maker বলা হয়। এর তন্তুগুলো সরাসরি অলিন্দের পেশিতন্তুর সাথে যুক্ত থাকে। অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড (AV Node): ডান অলিন্দ-নিলয়ের মধ্যবর্তী পর্দার নিকটে ত্রিপত্রী কপাটিকার ঠিক পেছনে অবস্থিত AV Node সক্রিয় হয় SA Node থেকে উৎপন্ন স্নায়ু তাড়নার মাধ্যমে। এর ফলে AV নোড উদ্দীপিত হয়ে হৃদস্পন্দনে ভূমিকা রাখে। একে সংরক্ষিত পেসমেকার বলে । কোনো কারণে SA নোড বৈদ্যুতিক সংকেত সৃষ্টিতে ব্যর্থ হলে AV নোড তা সৃষ্টি করে। বান্ডেল অব হিজ: আন্তঃনিলয় প্রাচীরে অবস্থিত বান্ডেল অব হিজ AV নোড থেকে উদ্দীপনা গ্রহণ করে এবং বান্ডেল অব হিজ এর ডান ও বাম শাখা বরাবর উদ্দীপনা প্রবাহিত হয়ে পারকিনজি তন্তুর মাধ্যমে নিলয়ের প্রাচীরে সঞ্চারিত হয়। এতে রক্তপূর্ণ নিলয়ের সংকোচন ঘটে। এভাবেই উদ্দীপকে বর্ণিত নোডসমূহ দ্বারা হূৎপিণ্ড স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হয়।

HSC Biology 2nd Paper Chapter 4: রক্ত ও সংবহন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 2nd Paper · Chapter 4: রক্ত ও সংবহন · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত অঙ্গটির কার্যকলাপ নিয়ন্ত্রণকারী নোডসমূহের কার্যা…

উদ্দীপক

একটি স্বয়ংক্রিয় পাম্প অঙ্গের সংকোচন প্রসারণের মাধ্যমে মানবদেহে রক্ত সঞ্চালন হয়। কিছু কপাটিকা ও নোডের মাধ্যমে অঙ্গটির কার্যক্রম নিয়ন্ত্রিত হয়।

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024

উত্তর

হৃৎপিণ্ডের প্রতিটি স্পন্দনে অলিন্দ ও নিলয়দ্বয়ের পর্যায়ক্রমিক সংকোচন ও প্রসারণের যে চক্রাকার পুনরাবৃত্তি ঘটে তাই হলো কার্ডিয়াক চক্র।

উত্তর

যে প্রক্রিয়ায় মানুষের রক্তবাহিকতায় অবস্থিত চাপ সংবেদী স্নায়ুপ্রান্ত অস্বাভাবিক রক্তচাপ শনাক্ত করে, কেন্দ্রীয় রক্তবাহিকায় বহন করে হৃদস্পন্দন মাত্রা ও শক্তি নিয়ন্ত্রণের মাধ্যমে রক্তচাপ স্বাভাবিকীকরণ করে তাকে ব্যারোরিফ্লেক্স বলে। সকল মেরুদণ্ডী প্রাণীর রক্তবাহিকায় এই রিফ্লেক্স থাকে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত বিশেষ অঙ্গটি হলো হৃৎপিণ্ড। নিচে এর লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র অঙ্কন করা হলো-

উত্তর

উদ্দীপকে উল্লিখিত অঙ্গটি হলো হৃৎপিণ্ড। হৃৎপিণ্ডের সংকোচন-প্রসারণ সৃষ্টি করার জন্য এর গঠনে স্বতঃপ্রণোদনা দানকারী ও সমন্বয়কারী কয়েকটি নোড রয়েছে। স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণকারী এসব নোডসমূহের কার্যাবলি নিচে বিশ্লেষণ করা হলো- সাইনো অ্যাট্রিয়াল নোড (SA Node): SA নোড ডান অলিন্দের উপরের দিকের দেয়ালে অবস্থিত একগুচ্ছ বিশেষায়িত হৃদপেশি কোষ, যা অলিন্দে ছান্দিক গতি সৃষ্টির তাড়না তৈরি করে। এটিকে প্রাকৃতিক Pace Maker বলা হয়। এর তন্তুগুলো সরাসরি অলিন্দের পেশিতন্তুর সাথে যুক্ত থাকে। অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড (AV Node): ডান অলিন্দ-নিলয়ের মধ্যবর্তী পর্দার নিকটে ত্রিপত্রী কপাটিকার ঠিক পেছনে অবস্থিত AV Node সক্রিয় হয় SA Node থেকে উৎপন্ন স্নায়ু তাড়নার মাধ্যমে। এর ফলে AV নোড উদ্দীপিত হয়ে হৃদস্পন্দনে ভূমিকা রাখে। একে সংরক্ষিত পেসমেকার বলে । কোনো কারণে SA নোড বৈদ্যুতিক সংকেত সৃষ্টিতে ব্যর্থ হলে AV নোড তা সৃষ্টি করে। বান্ডেল অব হিজ: আন্তঃনিলয় প্রাচীরে অবস্থিত বান্ডেল অব হিজ AV নোড থেকে উদ্দীপনা গ্রহণ করে এবং বান্ডেল অব হিজ এর ডান ও বাম শাখা বরাবর উদ্দীপনা প্রবাহিত হয়ে পারকিনজি তন্তুর মাধ্যমে নিলয়ের প্রাচীরে সঞ্চারিত হয়। এতে রক্তপূর্ণ নিলয়ের সংকোচন ঘটে। এভাবেই উদ্দীপকে বর্ণিত নোডসমূহ দ্বারা হূৎপিণ্ড স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হয়।
HSCBiology 2nd PaperChapter 4: রক্ত ও সংবহন
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.কোনটি বর্ণ নিরপেক্ষ?

  • ইওসিনোফিল
  • বেসোফিল
  • এরিথ্রোসাইট
  • নিউট্রোফিল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের কোনটি অদানাদার শ্বেত রক্তকণিকা?

বরিশাল বোর্ড

  • ইওসিনোফিল
  • মনোসাইট
  • বেসোফিল
  • নিউট্রোফিল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ডান অলিন্দ ও ডান নিলয়ের মাঝে কী ভালভ থাকে?

  • বাইকাসপিড
  • ট্রাইকাসপিড
  • ইউস্টেশিয়ান
  • সেমিলুনার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.স্বয়ংক্রিয়ভাবে হৃদস্পন্দনের গতি ঠিক রাখে কোনটি?

  • Rate-responsive Pacemaker
  • Pump-Oxygenerator
  • Dual-Chamber Pacemaker
  • Single Chamber Pacemaker

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মানবদেহে লোহিত কণিকার আয়ুষ্কাল কতদিন?

  • ৯০ দিন
  • ১২০ দিন
  • ১৫০ দিন
  • ১৮ দিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.অণুচক্রিকার কাজ কোনটি?

  • অ্যান্টিবডি উৎপন্ন করা
  • অম্ল ও ক্ষারের সমতা রক্ষা
  • হিস্টামিন নিঃসৃত করে
  • রক্ত জমাটে সহায়তা করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কোন রোগে হৃদপিণ্ড বড় হয়ে যায়?

সিলেট বোর্ড

  • রিউম্যাটিক হৃদরোগ
  • পেরিকার্ডাইটিস
  • কার্ডিওমায়োপ্যাথি
  • কার্ডিওমেগালি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোনটি অদানাদার শ্বেত কণিকা?

  • নিউট্রোফিল
  • মনোসাইট
  • ইউসিনোফিল
  • বেসোফিল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইওসিনোফিলের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?

ঢাকা বোর্ড

  • বর্ণ নিরপেক্ষ
  • অম্লধর্মী
  • হিস্টামিন নিঃসরণ করে
  • সংখ্যায় সবচেয়ে কম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উচ্চচাপ ব্যারোরিসেপ্টরে সহায়তাকারী স্নায়ু- i. ভ্যাগাস ii. গ্লসোফ্যারিঞ্জিয়াল iii. ট্রকলিয়ার নিচের কোনটি সঠিক?

যশোর বোর্ড

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হার্ট অ্যাটাকের ঝুঁকিপূর্ণ কারণ নিচের কোনটি?

  • নিম্ন রক্তচাপ
  • রক্তে কোলেস্টেরল হ্রাস
  • তামাক সেবন
  • হৃৎপিণ্ডের আকার বৃদ্ধি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাইপার টেনশনের কারণ- i. বংশগতীয় বৈশিষ্ট্য ii. অতিরিক্ত চর্বিজাতীয় খাদ্য গ্রহণ iii. ধূমপান ও মদ্যপান নিচের কোনটি সঠিক?

বরিশাল বোর্ড

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

উদ্দীপকে উল্লিখিত অঙ্গটির কার্যকলাপ নিয়ন্ত্রণকারী নোডসমূহের কার্যা… | Prosthuti