“সকল ধমনি এবং শিরা যথাক্রমে অক্সিজেনযুক্ত এবং অক্সিজেনবিহীন রক্ত সঞ্চালন করে না”- উদ্দীপকের B ও C এর সাহায্যে যুক্তিসহ বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের B ও C হলো পালমোনারি সংবহন, ও সিস্টেমিক সংবহন। সকল ধমনি হৃৎপিণ্ড থেকে দেহের দিকে অক্সিজেনযুক্ত (O 2-যুক্ত) রক্ত সঞ্চালন করে। তবে ব্যতিক্রম হলো পালমোনারি ধমনি, যা CO2 সঞ্চালন করে। আর দেহ থেকে হৃদপিণ্ডের দিকে সকল শিরা অক্সিজেনবিহীন (CO2-যুক্ত) রক্ত সঞ্চালন করে। এর ব্যতিক্রম হলো পালমোনারি শিরা। নিচে পালমোনারি সংবহন (B) এবং সিস্টেমিক সংবহন (C) এর সাহায্যে তা যুক্তিসহ বিশ্লেষণ করা হলো- পালমোনারি সংবহনে রক্ত হৃদপিণ্ডের ডান ভেন্ট্রিকল থেকে ফুসফুসে পৌঁছায় এবং ফুসফুস থেকে বাম অ্যাট্রিয়ামে ফিরে আসে। পালমোনারি ধমনি থেকে পালমোনারি সংবহনের শুরু হয় এবং হৃদপিণ্ডের ডান ভেন্ট্রিকল থেকে পালমোনারি ধমনির উদ্ভব ঘটে। পালমোনারি সংবহনে হৃদপিণ্ডের ডান নিলয় থেকে CO2 সমৃদ্ধ রক্ত পালমোনারি ধমনি দ্বারা ফুসফুসে পৌঁছায় এবং তা থেকে O2 সমৃদ্ধ রক্ত পালমোনারি শিরার মাধ্যমে হৃদপিণ্ডের বাম অলিন্দে ফিরে আসে। অন্যদিকে সিস্টেমিক সংবহনে রক্ত বাম ভেন্ট্রিকল থেকে বিভিন্ন রক্ত বাহিকা বা ধমনির মাধ্যমে অঙ্গগুলোতে পৌঁছায় এবং অঙ্গ থেকে বিভিন্ন রক্তবাহিকা বা শিরার মাধ্যমে ডান অলিন্দে ফিরে আসে। মানুষের বাম ও ডান ফুসফুসের লোবের কৈশিক জালক থেকে দুটি করে মোট চারটি পালমোনারি শিরা উৎপন্ন হয়। পালমোনারি শিরা অন্যান্য শিরার মতো CO2 যুক্ত রক্ত বহন করে না। এরা অক্সিজেনযুক্ত (O2 যুক্ত) রক্ত ফুসফুস থেকে হৃদপিণ্ডের বাম অলিন্দে নিয়ে আসে। উপরের আলোচনায় বোঝা যায় যে, সকল ধমনি এবং শিরা যথাক্রমে অক্সিজেনযুক্ত এবং অক্সিজেনবিহীন রক্ত সঞ্চালন করে না ।
HSC Biology 2nd Paper Chapter 4: রক্ত ও সংবহন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 4: রক্ত ও সংবহন · সৃজনশীল
“সকল ধমনি এবং শিরা যথাক্রমে অক্সিজেনযুক্ত এবং অক্সিজেনবিহীন রক্ত সঞ…
ঝিনাইদহ ক্যাডেট কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর