উদ্দীপকের শেষ লাইনটি বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের শেষ লাইনে হৃদচক্র নামে একটি ছন্দময় গতিতে হৃদপিণ্ডের মাধ্যমে রক্ত সঞ্চালিত হয় তা উল্লেখ করা হয়েছে। হৃদপিণ্ড স্পন্দন একটি চাক্রিক গতিতে তথা হৃদচক্রের মাধ্যমে সারাদেহে রক্ত সঞ্চালিত হয়। স্পন্দনের মাধমে সারাদেহে রক্ত সঞ্চালন করে। এর স্পন্দন একটি চাক্রিক গতিতে সম্পন্ন হয় যাকে হৃদচক্র বলে। নিম্নোক্ত ধাপে হৃদচক্র সম্পন্ন হয়- হৃদচক্রের শুরুতে অলিন্দদ্বয় শিথিল বা প্রসারিত হয়ে থাকে । ট্রাইকাসপিড ও বাইকাসপিড কপাটিকা বন্ধ হয়। দেহের বিভিন্ন অংশ থেকে CO2 সমৃদ্ধ রক্ত সুপিরিয়র ও ইনফিরিয়র ভেনাক্যাভা দিয়ে ডান অলিন্দে এবং পালমোনারি শিরা দিয়ে ফুসফুস থেকে O2 সমৃদ্ধ রক্ত বাম অলিন্দে প্রবেশ করে। এ দশার সময়কাল ০.৭ সেকেন্ড । অলিন্দের প্রসারণ শেষ হলে প্রায় একই সাথে উভয় অলিন্দ সংকুচিত হয়। ডান অলিন্দে অবস্থিত SA নোড থেকে সংকোচনের সূত্রপাত হয়। এই দশার সময়কাল ০.১ সেকেন্ড। এসময় ডান অলিন্দ থেকে CO2 সমৃদ্ধ রক্ত ডান নিলয়ে ও বাম অলিন্দ থেকে O2 সমৃদ্ধ রক্ত বাম নিলয়ে আসে। অলিন্দের সংকোচনের পর পরই নিলয়দ্বয় রক্তপূর্ণ অবস্থায় সংকুচিত হয়। ট্রাইকাসপিড ও বাইকাসপিড কপাটিকা সজোরে বন্ধ হয় এবং সেমিলুনার কপাটিকা খুলে যায়। ডান নিলয় থেকে CO2 সমৃদ্ধ রক্ত পালমোনারি ধমনিতে এবং বাম নিলয় থেকে O2 সমৃদ্ধ রক্ত অ্যাওটায় প্রবেশ করে। এ দশার স্থায়িত্বকাল ০.৩ সেকেন্ডে । নিলয়ের সংকোচন শেষ হওয়ার সাথে সাথে এর প্রসারণ শুরু হয়। এসময় বাইকাসপিড ও ট্রাইকাসপিড কপাটিকা খুলে যায়। ফলে রক্ত অলিন্দ থেকে নিলয়ে প্রবেশ করে। একই সাথে সেমিলুনার কপাটিকাগুলো সজোরে বন্ধ হয়। এ দশার স্থায়িত্বকাল ০.৫ সেকেন্ডে। এভাবে হৃৎপিণ্ডের স্বাভাবিক স্পন্দন চাক্রিক গতিতে সম্পন্ন হয়।
HSC Biology 2nd Paper Chapter 4: রক্ত ও সংবহন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 4: রক্ত ও সংবহন · সৃজনশীল
উদ্দীপকের শেষ লাইনটি বিশ্লেষণ করো।
উদ্দীপক
ঝিনাইদহ ক্যাডেট কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর