উদ্দীপকের সমস্যা সংশ্লিষ্ট অঙ্গের গঠন ও কাজ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের সমস্যা সংশ্লিষ্ট অঙ্গটি হলো হৃৎপিণ্ড । নিচে হৃৎপিন্ডের গঠন ও কাজ ব্যাখ্যা করা হলো- গঠন : ১. আকার ও আকৃতি: লালচে-খয়েরী বর্ণের হৃৎপিন্ড ত্রিকোণাকৃতির মোচার মতো। এর চওড়া উর্ধ্বমূখী অংশকে বেস এবং ক্রমস সরু নিম্নমুখী অংশকে এপেক্স বলে। ২. আবরণ: হৃর্থপিন্ডটি মসৃণ, পাতলা ও দ্বিস্তরী একটি আবরণ দ্বারা আবৃত থাকে। একে পেরিকার্ডিয়াম বলে। পেরিকার্ডিয়ামের বাইরের স্তরকে প্যারাইটাল স্তর এবং ভেতরের স্তরকে ভিসেরাল স্তর বলে। ৩. প্রাচীর: হৃৎপিন্ডের প্রাচীর অনৈচ্ছিক পেশি ও যোজক কলা দ্বারা গঠিত। এর প্রাচীর গঠনকারী পেশিকে কার্ডিয়াক পেশি বলে৷ এই প্রাচীর তিনটি স্তর নিয়ে গঠিত। যথা-এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম ও এন্ডোকার্ডিয়াম ৫. প্রকোষ্ঠ: মানুষের হৃৎপিণ্ড চার প্রকোষ্ঠ বিশিষ্ট। এদের দুটি উপরে ও দুটি নিচের দিকে অবস্থিত। উপরের দুটি প্রকোষ্ঠকে বাম ও ডান অলিন্দ এবং নিচের দুটি প্রকোষ্ঠকে বাম ও ডান নিলয় বলে। কাজ: ১. অ্যাওর্টা দেহের বৃহত্তম ধমনি। ফুসফুস ছাড়া অন্য সকল অঙ্গে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে। পালমোনারি ধমনি অক্সিজেন সমৃদ্ধ রক্ত ফুসফুসে বহন করে। ২. ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃৎপিন্ডের বাম আট্রিয়ামে পরিবহন করে। ৩. পালমোনারি শিরার মাধ্যমে ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত গ্রহণ করে। ৪. হৃৎপিন্ডের সর্বাধিক পেশিবহুল অংশ। অ্যাওর্টার মাধ্যমে সারাদেহে রক্ত পাম্প করে। ৫. বাম ভেন্ট্রিকলের সঙ্কোচন কালে বাম আাট্রিয়ামে রক্তের পশ্চাৎ প্রবাহ প্রতিরোধ করে। ৬. ভেন্ট্রিকলের সঙ্কোচনকালে কপাটিকার অভান্তরভাগ বাইরের দিকে ঘুরে যাওয়া প্রতিরোধ করে এবং মহাধমনি থেকে রক্তকে বাম ভেন্ট্রিকলে পশ্চাৎ প্রবাহে বাধা দেয়। ৭. পালমোনারি ধমনির মাধ্যমে অক্সিজেন সমৃদ্ধ রক্তকে ফুসফুসে পাম্প করে। ৮. ডান ভেন্ট্রিকলের সঙ্কোচনকালে ডান আট্রিয়ামে রক্তের পশ্চাৎ প্রবাহ প্রতিরোধ করে।
HSC Biology 2nd Paper Chapter 4: রক্ত ও সংবহন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 4: রক্ত ও সংবহন · সৃজনশীল
উদ্দীপকের সমস্যা সংশ্লিষ্ট অঙ্গের গঠন ও কাজ ব্যাখ্যা কর।
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর