উদ্দীপকের অঙ্গটিতে বিভিন্ন কপাটির ভূমিকা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের অঙ্গটি হলো হৃৎপিণ্ড। এ অঙ্গটিতে বিভিন্ন কপাটিকার ভূমিকা ব্যাখ্যা করা হলো- ১. বাইকাসপিড কপাটিকা: বাম আট্রিয়াম থেকে বাম ভেন্ট্রিকলে রক্তপ্রবাহে সাহায্য করে এবং এর বিপরীত প্রবাহে বাধা দেয়। ২. ট্রাইকাসপিড কপাটিকা: ডান আট্রিয়াম থেকে ডান ভেন্ট্রিকলে রক্তপ্রবাহে সাহায্য করে এবং এর বিপরীত প্রবাহে বাধা দেয়। ৩. আ্যাওর্টিক সেমিলুনার কপাটিকা : বাম ভেন্ট্রিকল থেকে আ্যাওর্টায় রক্তপ্রবাহে সাহায্য করে এবং এর বিপরীত প্রবাহে বাধা দেয়। ৪. পালমোনারি সেমিলুনার কপাটিকা: ডান ভেন্ট্রিকল থেকে পালমোনারি ধমনিতে রক্তপ্রবাহে সাহায্য করে এবং এর বিপরীত প্রবাহে বাধা দেয়। ৫. থিবেসিয়ান বা করোনারি কপাটিকা: করোনারি সাইনাস থেকে ডান আট্রিয়ামে রক্তপ্রবাহে সাহায্য করে এবং বিপরীত প্রবাহে বাধা দেয়। ৬. ইউস্টেশিয়ান কপাটিকা: ইনফিরিয়র ভেনাক্যাভা থেকে ডান আট্রিয়ামে রক্তপ্রবাহে সাহায্য করে এবং এর বিপরীত প্রবাহে বাধা দেয়।
HSC Biology 2nd Paper Chapter 4: রক্ত ও সংবহন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 4: রক্ত ও সংবহন · সৃজনশীল
উদ্দীপকের অঙ্গটিতে বিভিন্ন কপাটির ভূমিকা ব্যাখ্যা কর।
উদ্দীপক

Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর