শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত অঙ্গে O2 ও পুষ্টি উপাদান সরবরাহের কৌশল ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত অঙ্গটি হলো হৃৎপিণ্ড । এ অঙ্গে O2 ও পুষ্টি উপাদান সরবরাহের কৌশলকে করোনারি সংবহন বলে। নিচে করোনারি সংবহন ব্যাখ্যা করা হলো- দেহে রক্ত সংবহনের মূল চালিকাশক্তি হিসেবে আমৃত্যু যে অঙ্গটি রক্তের মাধ্যমে সমগ্র দেহের প্রত্যেক কোষে অক্সিজেন ও পুষ্টি সরবরাহ করে সেটি হৃৎপিন্ড । হৃৎপিণ্ডের নিজের জন্যও পুষ্টি ও অক্সিজেন প্রয়োজন।এ চাহিদা পূরণ হয় করোনারি সংবহনের মাধ্যমে। হৃৎপিণ্ডের হৃদপেশিতে রক্ত সঞালনকারী সংবহনকে করোনারি রক্ত সংবহন বলে ৷ হৃৎপিন্ডের প্রাচীরে সরাসরি হৃদগহ্বর থেকে রক্ত সঞ্চালিত হয় না। সিস্টেমিক ধমনির গোড়া থেকে সৃষ্ট করোনারি ধমনির মাধ্যমে হৃৎপিন্ডের প্রাচীরে O2 সমৃদ্ধ রক্ত সংবাহিত হয়। হৃৎপিণ্ডের প্রাচীর থেকে CO2 সমৃদ্ধ রক্ত করোনারি শিরার মাধ্যমে হৃৎপিণ্ডের ডান আট্রিয়ামে প্রবেশ করে। সিস্টেমিক ধমনি --> করোনারি ধমনি --> হৃদপ্রাচীর --> করেনারি শিরা --> ডান আট্রিয়াম।

HSC Biology 2nd Paper Chapter 4: রক্ত ও সংবহন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 2nd Paper · Chapter 4: রক্ত ও সংবহন · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত অঙ্গে O2 ও পুষ্টি উপাদান সরবরাহের কৌশল ব্যাখ্যা কর।

উদ্দীপক

মানবদেহে O2, CO2 এবং পুষ্টি উপাদান পরিবহনে সম্পৃক্ত তরল যোজক কলা সঞ্চালনে একটি সংকোচন ও প্রসারণক্ষম অঙ্গ মুখ্য ভূমিকা পালন করে। যদিও উক্ত অঙ্গটিতে পুষ্টি সরবরাহ একটি বিশেষ নালির মাধ্যমে ঐ তরল যোজক কলাই করে।

Chittagong · 2023

উত্তর

দেহে অনুপ্রবেশকারী কোনো বহিরাগত পদার্থ যার প্রভাবে রক্তে অ্যান্টিবডি নামক বিশেষ প্রোটিন তৈরি করে তাই অ্যান্টিবডি।

উত্তর

মানুষসহ বিভিন্ন স্তন্যপায়ী প্রাণীর হৃৎপিন্ড স্বয়ংক্রিয়ভাবে সংকুচিত ও প্রসারিত হয়ে সমগ্র দেহে রক্ত সঞ্চালন ঘটায়। এতে প্রচন্ড গতিতে দেহে রক্ত সঞ্চালন ঘটায়। এতে প্রচন্ড গতিতে দেহে রক্ত প্রবাহিত হয়। বাইরের কোনো উদ্দীপনা ছাড়াই হৃৎপিন্ডের ক্রিয়া স্বয়ক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হয়। এধরণের নিয়ন্ত্রণকে মায়োজনিক নিয়ন্ত্রণ বলে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত অঙ্গটি হলো হৃৎপিণ্ড । হৃৎপিন্ড যখন দেহের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত রক্তের যোগান দিতে পারে না তখন এ অবস্থাকে হার্ট ফেইলিউর বলে। অনেক সময় হৃৎপিণ্ড রক্তে পরিপূর্ণ হতে না পারায়, কখনওবা হৃৎপ্রাচীরে যথেষ্ট শক্তি না থাকায় এমনটি হতে পারে। কিছু ক্ষেত্রে উভয় সমস্যাই একসঙ্গে দেখা যায়। অতএব হার্ট ফেউলিউর মানে হৃৎপিণ্ড বন্ধ হয়ে গেছে, বা থেমে যাওয়ার উপক্রম হয়েছে তা নয়। তবে হার্ট ফেইলিউরকে হৃৎপিন্ডের একটি মারাত্মক অবস্থা বিবেচনা করে সূচিকিৎসার কথা বলা হয়েছে। বিভিন্ন কারণে হার্ট ফেউলিউর হতে পারে । যেমন- ১. হার্ট আটাক বা মায়োকার্ডিয়াল ইনফার্কশনের জন্য ৷ ২. উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশনের জন্য। ৩. হৃৎপিণ্ডের কপাটিকার রোগ হলে। ৪. করোনারি ধমনিতে ব্লক হলে। ৫. হৃৎস্পন্দনের ছন্দোপাতন হলে। ৬. অতিমাত্রায় রক্ত শূন্যতার জন্য ৷ ৭. ধুমপান ও মদ্যপানের জন্য । ৮. অত্যধিক মানসিক চাপ, বার্ধক্যজনিত কারণে, জেনেটিক কারণে ইত্যাদি।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত অঙ্গটি হলো হৃৎপিণ্ড । এ অঙ্গে O2 ও পুষ্টি উপাদান সরবরাহের কৌশলকে করোনারি সংবহন বলে। নিচে করোনারি সংবহন ব্যাখ্যা করা হলো- দেহে রক্ত সংবহনের মূল চালিকাশক্তি হিসেবে আমৃত্যু যে অঙ্গটি রক্তের মাধ্যমে সমগ্র দেহের প্রত্যেক কোষে অক্সিজেন ও পুষ্টি সরবরাহ করে সেটি হৃৎপিন্ড । হৃৎপিণ্ডের নিজের জন্যও পুষ্টি ও অক্সিজেন প্রয়োজন।এ চাহিদা পূরণ হয় করোনারি সংবহনের মাধ্যমে। হৃৎপিণ্ডের হৃদপেশিতে রক্ত সঞালনকারী সংবহনকে করোনারি রক্ত সংবহন বলে ৷ হৃৎপিন্ডের প্রাচীরে সরাসরি হৃদগহ্বর থেকে রক্ত সঞ্চালিত হয় না। সিস্টেমিক ধমনির গোড়া থেকে সৃষ্ট করোনারি ধমনির মাধ্যমে হৃৎপিন্ডের প্রাচীরে O2 সমৃদ্ধ রক্ত সংবাহিত হয়। হৃৎপিণ্ডের প্রাচীর থেকে CO2 সমৃদ্ধ রক্ত করোনারি শিরার মাধ্যমে হৃৎপিণ্ডের ডান আট্রিয়ামে প্রবেশ করে। সিস্টেমিক ধমনি --> করোনারি ধমনি --> হৃদপ্রাচীর --> করেনারি শিরা --> ডান আট্রিয়াম।
HSCBiology 2nd PaperChapter 4: রক্ত ও সংবহন
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.কোনটি বর্ণ নিরপেক্ষ?

  • ইওসিনোফিল
  • বেসোফিল
  • এরিথ্রোসাইট
  • নিউট্রোফিল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের কোনটি অদানাদার শ্বেত রক্তকণিকা?

বরিশাল বোর্ড

  • ইওসিনোফিল
  • মনোসাইট
  • বেসোফিল
  • নিউট্রোফিল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ডান অলিন্দ ও ডান নিলয়ের মাঝে কী ভালভ থাকে?

  • বাইকাসপিড
  • ট্রাইকাসপিড
  • ইউস্টেশিয়ান
  • সেমিলুনার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.স্বয়ংক্রিয়ভাবে হৃদস্পন্দনের গতি ঠিক রাখে কোনটি?

  • Rate-responsive Pacemaker
  • Pump-Oxygenerator
  • Dual-Chamber Pacemaker
  • Single Chamber Pacemaker

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মানবদেহে লোহিত কণিকার আয়ুষ্কাল কতদিন?

  • ৯০ দিন
  • ১২০ দিন
  • ১৫০ দিন
  • ১৮ দিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.অণুচক্রিকার কাজ কোনটি?

  • অ্যান্টিবডি উৎপন্ন করা
  • অম্ল ও ক্ষারের সমতা রক্ষা
  • হিস্টামিন নিঃসৃত করে
  • রক্ত জমাটে সহায়তা করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কোন রোগে হৃদপিণ্ড বড় হয়ে যায়?

সিলেট বোর্ড

  • রিউম্যাটিক হৃদরোগ
  • পেরিকার্ডাইটিস
  • কার্ডিওমায়োপ্যাথি
  • কার্ডিওমেগালি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোনটি অদানাদার শ্বেত কণিকা?

  • নিউট্রোফিল
  • মনোসাইট
  • ইউসিনোফিল
  • বেসোফিল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইওসিনোফিলের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?

ঢাকা বোর্ড

  • বর্ণ নিরপেক্ষ
  • অম্লধর্মী
  • হিস্টামিন নিঃসরণ করে
  • সংখ্যায় সবচেয়ে কম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উচ্চচাপ ব্যারোরিসেপ্টরে সহায়তাকারী স্নায়ু- i. ভ্যাগাস ii. গ্লসোফ্যারিঞ্জিয়াল iii. ট্রকলিয়ার নিচের কোনটি সঠিক?

যশোর বোর্ড

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হার্ট অ্যাটাকের ঝুঁকিপূর্ণ কারণ নিচের কোনটি?

  • নিম্ন রক্তচাপ
  • রক্তে কোলেস্টেরল হ্রাস
  • তামাক সেবন
  • হৃৎপিণ্ডের আকার বৃদ্ধি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাইপার টেনশনের কারণ- i. বংশগতীয় বৈশিষ্ট্য ii. অতিরিক্ত চর্বিজাতীয় খাদ্য গ্রহণ iii. ধূমপান ও মদ্যপান নিচের কোনটি সঠিক?

বরিশাল বোর্ড

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।