ধারাবাহিকভাবে তীরচিহ্নিত গতিপথগুলো ব্যাখ্যা কর
উত্তর: উদ্দীপকে চিহ্নিত চিত্রটি হৃৎপিণ্ড। হূৎপিণ্ডের তীরচিহ্নিত গতিপথগুলো নিচে ধারাবাহিকভাবে ব্যাখ্যা করা হলো- P-এর গতিপথ : এই গতিপথটি হলো নিম্ন মহাশিরার গতিপথ। এটি হৃৎপিণ্ডের বাম অলিন্দের নিম্ন প্রান্তে যুক্ত থাকে। এই শিরার মাধ্যমে দেহের নিম্নভাগ থেকে CO2 যুক্ত রক্ত ডান অলিন্দে আসে। Q -এর গতিপথ : এই গতিপথটি হলো ঊর্ধ্ব মহাশিরার গতিপথ। এটি হৃৎপিণ্ডের ডান অলিন্দের ঊর্ধ্বপ্রান্তে যুক্ত থাকে। এই শিরার মাধ্যমে দেহের ঊর্ধ্বভাগ থেকে CO2 যুক্ত রক্ত ডান অলিন্দে আসে। R-এর গতিপথ : এই গতিপথটি হলো অ্যাওটা বা মহাধমনি। এটি হৃৎপিণ্ডের বাম নিলয়ের সঙ্গে যুক্ত থাকে। বাম ভেন্ট্রিকল থেকে O2 সমৃদ্ধ রক্ত মহাধমনির মাধ্যমে সমগ্রদেহে প্রবাহিত হয়। T-এর গতিপথ : এই গতিপথটি হলো পালমোনারি শিরার গতিপথ। ফুসফুস থেকে O, যুক্ত রক্ত পালমোনারি শিরার মাধ্যমে বাম অ্যাট্রিয়ামে প্রবেশ করে। S-এর গতিপথ : এই গতিপথটি হলো পালমোনারি ধমনির গতিপথ । ডান নিলয় থেকে CO2 সমৃদ্ধ রক্ত পালমোনারি ধমনির মাধ্যমে ফুসফুসে যায়।
HSC Biology 2nd Paper Chapter 4: রক্ত ও সংবহন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 4: রক্ত ও সংবহন · সৃজনশীল
ধারাবাহিকভাবে তীরচিহ্নিত গতিপথগুলো ব্যাখ্যা কর
উদ্দীপক

Barisal · 2021
উত্তর
উত্তর

উত্তর
উত্তর