মানবদেহে 'G [গণিত] অকেজো হয়ে পড়লে যথাযথ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে উহার চিকিৎসা সম্ভব- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের 'G [গণিত] চিহ্নিত অংশ হলো সাইনো অ্যাট্রিয়াল নোড (SAN). এটি ডান অ্যাট্রিয়ামের প্রাচীরে, ডান অ্যাট্রিয়াম ও সুপিরিয়র ভেনাক্যাভার ছিদ্রের সংযোগস্থলে অবস্থিত। স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র থেকে যি কিছু স্নায়ুপ্রান্তসহ অল্প সংখ্যক হৃদপেশি তন্তু নিয়ে এটি গঠিত। SAN থেকে সৃষ্ট একটি অ্যাকশন পটেনশিয়াল ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে হার্টবিট শুরু হয়। এই অ্যাকশন পটেনসিয়াল ছড়িয়ে সাথে সাথে স্নায়ু উদ্দীপনার অনুরূপ উত্তেজনার একটি ছোট ছোট ঢেউ হৃদপেশির দিকে অতিক্রান্ত হয়। এটি অ্যাট্রিয়ামের প্রাচীরে ছড়িয়ে অ্যাট্রিয়ামের সংকোচন ঘটায়। প্রতিটি উত্তেজনার ঢেউ এখানেই সৃষ্টি হয় এবং পরবর্তী উত্তেজনার ঢেউ সৃষ্টির উদ্দীপক হিসেবেও এটি কাজ করায় SAN কে পেসমেকার বলা হয়। মানবদেহে এই পেসমেকার অকেজো হয়ে পড়লে অস্বাভাবিক হৃদস্পন্দন দেখা দেয়, যাকে অ্যারিথমিয়া বলা হয়। প্রচণ্ড অ্যারিথমিয়ায় হৃৎপিণ্ডের ক্ষতি হয় এবং মানুষ অজ্ঞান হয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে। এই অবস্থা থেকে রক্ষা পেতে দেহে যান্ত্ৰিক পেসমেকার স্থাপন করতে হয়। অসুস্থ ও দুর্বল হৃৎপিণ্ড বিদ্যুৎ তরঙ্গ সৃষ্টি করে স্বাভাবিক চামড়ার নিচে পেসমেকার নামক একটি ছোট যন্ত্রকে স্থাপন করতে হয়। এটি অসুস্থ প্রাকৃতিক পেসমেকারকে নজরদারির মধ্যে রাখে এবং মৃত্যুর হাত থেকে রক্ষা করে। সুতরাং বলা যায়, SAN অকেজো হয়ে পড়লে যথাযথ ব্যবস্থা গ্রহণের অভাবে মৃত্যু ঘটতে পারে।
HSC Biology 2nd Paper Chapter 4: রক্ত ও সংবহন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 4: রক্ত ও সংবহন · সৃজনশীল
মানবদেহে 'G অকেজো হয়ে পড়লে যথাযথ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে উহার চ…
উদ্দীপক

Barisal · 2021
উত্তর
উত্তর

উত্তর
উত্তর