উদ্দীপকের অঙ্গটিতে বিভিন্ন কপাটিকার ভূমিকা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত অঙ্গটি হলো হৃৎপিণ্ড। হৃৎপিন্ডের রক্তসঞ্চালন কপাটিকা দ্বারা নিয়ন্ত্রিত হয়। হৃৎপিণ্ডে অবস্থিত কপাটিকাগুলো হলো বাইকাসপিড, ট্রাইকাসপিড, অ্যাওর্টিক, পালমোনারি, থিবেসিয়ান ও ইউস্টেসিয়ান কপাটিকা। এ প্রধান কপাটিকাগুলো রক্ত প্রবাহের গতি নিয়ন্ত্রিত করে তা একমুখী করে। নিচে এ কপাটিকাসমূহের ভূমিকা ব্যাখ্যা করা হলো- বাইকাসপিড কপাটিকা বাম অলিন্দ ও নিলয়ের সংযোগস্থলে অবস্থান করে এবং বাম অলিন্দ থেকে বাম নিলয়ে রক্তকে প্রেরণ করে। কিন্তু রক্তকে নিলয় থেকে অলিন্দে ফেরত যেতে বাধা প্রদান করে। রক্ত ট্রাইকাসপিড কপাটিকার মধ্য দিয়ে ডান অলিন্দ থেকে ডান নিলয়ে যায়। নিলয়ের সিস্টোলের সময় ট্রাইকাসপিড কপাটিকা বাঁধার সৃষ্টি করে। ফলে রক্ত ডান নিলয় থেকে ডান অলিন্দে ফেরত যেতে পারে না। অ্যাওটিক কপাটিকা বাম নিলয় ও অ্যাওটার সংযোগস্থলে অবস্থান করে এবং রক্তকে বাম নিলয় থেকে অ্যাওর্টায় প্রেরণ করে। কিন্তু রক্তকে উল্টো পথে যেতে বাঁধা দেয়। আবার পালমোনারি ধমনির মুখে অবস্থিত সেমিলুনার কপাটিকার একই রকম কাজ করে। থিবেসিয়ান কপাটিকা করোনারি সাইনাস ও ডান অলিন্দের সংযোগস্থলে এবং ইউস্টেসিয়ান কপাটিকা ইনফিরিয়র ভেনাক্যাভা ও ডান অলিন্দের সংযোগস্থলে অবস্থান করে। ইউস্টেসিয়ান কপাটিকা রক্তকে ইনফিরিয়র ভেনাক্যাভা থেকে ডান অলিন্দে প্রেরণ করে।
HSC Biology 2nd Paper Chapter 4: রক্ত ও সংবহন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 4: রক্ত ও সংবহন · সৃজনশীল
উদ্দীপকের অঙ্গটিতে বিভিন্ন কপাটিকার ভূমিকা ব্যাখ্যা করো।
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর