উদ্দীপকের অঙ্গটির কার্যক্রম 'P [গণিত] কীভাবে নিয়ন্ত্রণ করে? বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত অঙ্গটি হলো হৃৎপিণ্ড এবং 'P [গণিত] চিহ্নিত অংশটি হলো সাইনো-অ্যাট্রিয়াল-নোড (SAN)। হৃৎপিণ্ডের হৃদস্পন্দন SAN যেভাবে নিয়ন্ত্রণ করে তা নিচে বিশ্লেষণ করা হলো- SA নোড ডান অলিন্দের উপরের দিকের দেয়ালে যেখানে সুপিরিয়র ভেনাক্যাভা বা ঊর্ধ্ব মহাশিরায় প্রবেশ করে তার সন্নিকটে অবস্থিত একগুচ্ছ বিশেষায়িত হৃদপেশি কোষ যা অলিন্দে ছান্দিক গতি সৃষ্টির তাড়না তৈরি করে। হৃৎপিণ্ডের কোষসমূহের বৈদ্যুতিক তাড়না তৈরির যে সক্ষমতা রয়েছে তা SA নোড থেকেই সূচিত হয়। এজন্য SA নোডকে প্রাথমিক গতি উৎপাদক বা পেসমেকার বলা হয়। স্নায়বিক ও হরমোনাল নিয়ন্ত্রণ ছাড়াই SA নোড স্বয়ংক্রিয়ভাবেই প্রতি মিনিটে ১০০ বিট পর্যন্ত হৃদস্পন্দন সংঘটনের বৈদ্যুতিক তাড়না সৃষ্টি করতে পারে। SA নোডের তন্তুগুলো সরাসরি অলিন্দের পেশিতন্তুর সাথে যুক্ত থাকে। সেজন্য SA নোডে শুরু হওয়া কার্যক্রম বা উদ্দীপনা তাৎক্ষণিকভাবে অলিন্দের দেয়ালের পেশিতে ছড়িয়ে পড়ে। সুতরাং SAN বৈদ্যুতিক তাড়না কার্যক্রম অব্যাহত রেখে হৃৎপিণ্ডকে সচল রাখে। হৃৎপিণ্ড সচল থাকায় সারাদেহে রক্ত সংবাহিত হয়। এভাবেই, হৃৎপিণ্ডের হৃদস্পন্দন নিয়ন্ত্রণে SAN অপরিহার্য ভূমিকা রাখে।
HSC Biology 2nd Paper Chapter 4: রক্ত ও সংবহন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 4: রক্ত ও সংবহন · সৃজনশীল
উদ্দীপকের অঙ্গটির কার্যক্রম 'P কীভাবে নিয়ন্ত্রণ করে? বিশ্লেষণ করো।
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর